শেয়ারFacebookWhatsApp

আধুনিক মতবাদের আলোকে নির্দেশিত 'M [গণিত] প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের M প্রক্রিয়া হলো সক্রিয় লবণ পরিশোষণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার আধুনিক মতবাদ হলো প্রোটন-অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট মতবাদ। নিচে এ মতবাদটি ব্যাখ্যা করা হলো- প্রোটন-অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ: আধুনিক ধারনায়, কোষঝিল্লির উভয় দিকে একটি তড়িৎ রাসায়নিক নতিমাত্রা (Electrochemical gradient) সৃষ্টির মাধ্যমে আয়নগুলো কোষের ভিতরে স্থানান্তরিত হয়। এ আধুনিক মতবাদ অনুসারে, আয়ন নির্দিষ্ট কিছু সংখ্যক প্রোটিন বাহক দ্বারা বাহিত হয়ে বাইরের দ্রবণ কোষের ভিতরের দ্রবণে প্রবেশ করে। এক্ষেত্রে নির্দিষ্ট প্রোটিন নির্দিষ্ট আয়নের বাহক হিসেবে কাজ করে। ধারণা করা হয় কোষঝিল্লীর ভেতরের তলের দিকে ATP -ase এনজাইমের ক্রিয়ায় ATP ভেঙ্গে শক্তি নির্গত হয় যার প্রভাবে প্রোটন (H+) কোষের বাইরে নিক্ষিপ্ত হয়। একে প্রোটন পাম্প বলে। প্রোটন পাম্পের কারণে কোষের বাইরের সাথে ভেতরের দিকে pH gradient (বাইরে pH কম) এবং potential gradient ( বাইরে +ve চার্জ বেশি, কোষের ভিতরে +ve চার্জ কম) তৈরি হয় যাকে Electrochemical potential gradient বা Proton motive force বলে। কোষ পর্দার অভ্যন্তরে Proton motive force তৈরি হলেই বাহক প্রোটিন গুলো সক্রিয় হয় এবং ক্যাটায়নগুলোকে বহন করে বাইরের দ্রবণ থেকে কোষের ভেতরে নিয়ে আসে। প্রোটিনও বাইরের থেকে ভেতরে ঢুকতে চায়, আর সে সময় অ্যানায়নগুলো প্রোটিনের সাথে (প্রোটন ও অ্যানায়ন একসঙ্গে প্রোটিন বাহকের মাধ্যমে কোষাভ্যন্তরে প্রবেশ করে। এজন্য একে প্রোটন-অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট বলা হয়। [চিত্র]

HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল

আধুনিক মতবাদের আলোকে নির্দেশিত 'M প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।

উদ্দীপক

প্রক্রিয়া-M: উদ্ভিদ বিপাকীয় শক্তির সাহায্যে মাটি হতে আয়নগুলি শোষণ করে। প্রক্রিয়া-N: উদ্ভিদ বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্প আকারে পানি বের করে দেয়।

রংপুর ক্যাডেট কলেজ · 2025

উত্তর

কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের বিভাজনই হলো ক্যারিওকাইনেসিস।

উত্তর

কোনো টিস্যুর মোট কোষ সংখ্যা এবং মাইটোসিসরত কোষ সংখ্যার অনুপাত হলো মাইটোটিক ইনডেক্স (MI)। MI = মাইটোসিসরতকোষসংখ্যামোটকোষসংখ্যা\frac{মাইটোসিসরত কোষ সংখ্যা}{মোট কোষ সংখ্যা} চিকিৎসকের জন্য MI প্রয়োজন পড়ে। MI থেকে অনুমান করতে পারেন টিউমার কত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং এর জন্য কি ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন। উচ্চ MI বলে দেয় এটি দ্রুত বর্ধনশীল টিউমার।

উত্তর

উদ্দীপকের M প্রক্রিয়া হলো সক্রিয় লবণ পরিশোষণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার আধুনিক মতবাদ হলো প্রোটন-অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট মতবাদ। নিচে এ মতবাদটি ব্যাখ্যা করা হলো- প্রোটন-অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ: আধুনিক ধারনায়, কোষঝিল্লির উভয় দিকে একটি তড়িৎ রাসায়নিক নতিমাত্রা (Electrochemical gradient) সৃষ্টির মাধ্যমে আয়নগুলো কোষের ভিতরে স্থানান্তরিত হয়। এ আধুনিক মতবাদ অনুসারে, আয়ন নির্দিষ্ট কিছু সংখ্যক প্রোটিন বাহক দ্বারা বাহিত হয়ে বাইরের দ্রবণ কোষের ভিতরের দ্রবণে প্রবেশ করে। এক্ষেত্রে নির্দিষ্ট প্রোটিন নির্দিষ্ট আয়নের বাহক হিসেবে কাজ করে। ধারণা করা হয় কোষঝিল্লীর ভেতরের তলের দিকে ATP -ase এনজাইমের ক্রিয়ায় ATP ভেঙ্গে শক্তি নির্গত হয় যার প্রভাবে প্রোটন (H+) কোষের বাইরে নিক্ষিপ্ত হয়। একে প্রোটন পাম্প বলে। প্রোটন পাম্পের কারণে কোষের বাইরের সাথে ভেতরের দিকে pH gradient (বাইরে pH কম) এবং potential gradient ( বাইরে +ve চার্জ বেশি, কোষের ভিতরে +ve চার্জ কম) তৈরি হয় যাকে Electrochemical potential gradient বা Proton motive force বলে। কোষ পর্দার অভ্যন্তরে Proton motive force তৈরি হলেই বাহক প্রোটিন গুলো সক্রিয় হয় এবং ক্যাটায়নগুলোকে বহন করে বাইরের দ্রবণ থেকে কোষের ভেতরে নিয়ে আসে। প্রোটিনও বাইরের থেকে ভেতরে ঢুকতে চায়, আর সে সময় অ্যানায়নগুলো প্রোটিনের সাথে (প্রোটন ও অ্যানায়ন একসঙ্গে প্রোটিন বাহকের মাধ্যমে কোষাভ্যন্তরে প্রবেশ করে। এজন্য একে প্রোটন-অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট বলা হয়। question image

উত্তর

উদ্দীপকে উল্লেখিত 'NN^{\prime} নির্দেশিত প্রক্রিয়াটি হলো পত্ররন্ধ্রীয় প্রস্বেদন প্রক্রিয়া। প্রস্বেদনের প্রভাবকসমূহ দুই ভাগে ভাগ করা যায়। যথা- বাহ্যিক বা পরিবেশীয় প্রভাবক এবং অভ্যন্তরীণ বা উদ্ভিদের গঠনগত প্রভাবক। নিচে অভ্যন্তরীণ বা উদ্ভিদের গঠনগত প্রভাবসমূহ: ১. পত্ররন্ধ্র: পত্ররন্ধ্রের ছিদ্র সম্পূর্ণ উন্মুক্ত হলে প্রস্বেদন বেশি হয় এবং ছিদ্র আংশিক উন্মুক্ত হলে প্রস্বেদনের পরিমাণ কম হয়। পত্ররন্ধ্রের সংখ্যাও প্রস্বেদনের হারকে প্রভাবিত করে। ২. পাতার আয়তন ও সংখ্যা: পাতার আয়তন ও সংখ্যা যত বেশি হয় পত্ররন্ধ্রের সংখ্যাও তত বেশি হয়। ফলে প্রস্বেদনের হারও বেড়ে যায়। ৩. মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ: পাতার মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ বেশি হলে প্রস্বেদনের হার বেশি হয়। আবার মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ কম হলে প্রস্বেদনের হারও কম হয়। ৪. পত্রমোচন: শীতকালে অনেক উদ্ভিদের পাতা ঝরে যায় বলে সেসব উদ্ভিদে তখন প্রস্বেদন কম হয়। ৫. পাতার গঠন: পাতার গঠনের বৈচিত্র্যের জন্য প্রস্বেদনের হার কম বেশি হয়। পাতার পাতলা কিউটিকল, পাতলা কোষ প্রাচীর, অধিক স্পঞ্জি প্যারেনকাইমা ও উন্মুক্ত পত্ররন্ধ্র থাকলে প্রস্বেদনের হার বেড়ে যায়। পক্ষান্তরে পাতার পুরু কিউটিকল, পুরু কোষপ্রাচীর, অধিক প্যালিসেড প্যারেনকাইমা ও পত্ররন্দ্র থাকলে প্রস্বেদনে হার কমে যায়। ৬. উদ্ভিদের জীবনীশক্তি: উদ্ভিদের জীবনীশক্তির উপরও প্রস্বেদনের হার নির্ভরশীল। রোগাক্রান্ত উদ্ভিদ অপেক্ষা সুস্থ সবল উদ্ভিদদেহে প্রস্বেদনের হার বেশি হয়। ৭. পত্ররোম ও শল্ক: পত্রপৃষ্ঠে অধিক রোম ও শল্ক থাকলে আলো প্রতিফলিত হয় এবং শোষণ কম হয় বলে প্রস্বেদনও কম হয়।
HSCBiology 1st PaperChapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়াটির ক্ষেত্রে বাতাসে O2_2-এর পরিমাণ একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত বৃদ্ধি করা হলে প্রক্রিয়াটির হার কী ঘটবে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: 'yy^{\prime} এর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য- i. উপজাত হিসেবে নির্গত হয় ii. ফটোলাইসিসের ফলে উৎপন্ন হয়। iii. আলোক নিরপেক্ষ অধ্যায়ে উৎপন্ন হয় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত NAD হলো— i. অজৈব যৌগ ii. প্রোসথেটিক গ্রুপ iii. কো-এনজাইম নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত এনজাইম কোনটি?

Barisal · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিসাবে ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড ও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দুটি ভিন্ন গতিপথ অনুসরণ করে। তবে পরের গতিপথটির উৎপাদনশীলতা বেশি। দ্বিতীয় গতিপথ অনুসরণকারী উদ্ভিদের উৎপাদনশীলতা বেশি, কারণ— i. দুই ধরনের ক্লোরোপ্লাস্ট বিদ্যমান ii. অধিক তাপ সহনশীল iii. বেশি ঘনত্বের CO2_2 প্রয়োজন নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিসাবে ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড ও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দুটি ভিন্ন গতিপথ অনুসরণ করে। তবে পরের গতিপথটির উৎপাদনশীলতা বেশি। উদ্দীপকে উল্লিখিত প্রথম গতিপথে CO2_2 যুক্ত করে কোন এনজাইম?

Comilla · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: দিনের বেলা P খোলা থাকার কারণ— i. বহিঃঅভিস্রবণ ii. অন্তঃঅভিস্রবণ iii. রক্ষীকোষের স্ফীতি নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: Q চিহ্নিত অংশে থাকে- i. বড় নিউক্লিয়াস ii. বহু ক্লোরোপ্লাস্ট iii. হালকা সাইটোপ্লাজম নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্ভিদ ঢেকে রাখল। কিছু সময় পর সে লক্ষ করল পলিথিন ব্যাগে ঘামের মত পানি জমা হয়েছে। উল্লিখিত পদ্ধতিটি নিয়ন্ত্রণ করে প্রধানত নিচের কোনটি?

Rajshahi · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্ভিদ ঢেকে রাখল। কিছু সময় পর সে লক্ষ করল পলিথিন ব্যাগে ঘামের মত পানি জমা হয়েছে। সিমির লক্ষ করা পদ্ধতি কোনটি?

Rajshahi · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: P চিহ্নিত অংশটির কাজ হলো- i. সালোকসংশ্লেষণের সময় CO2_2 গ্রহণ ও O2_2 ত্যাগ করা ii. শ্বসনের সময় O2_2 গ্রহণ ও CO2_2 ত্যাগ করা iii. পানি বাষ্পাকারে বের করে দেয়া নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: চিত্রে P চিহ্নিত অংশটির নাম কী?

Dhaka · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়াটির ক্ষেত্রে বাতানিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: 'y [গণিত] এর ক্ষেত্রে নিচের কোনটি প্রউদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত NAD হলো— iউদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত এনজাইম কোনউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিউদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: দিনের বেলা P খোলা থাকার কারণ— উদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: Q চিহ্নিত অংশে থাকে- i. বড় নিউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: P চিহ্নিত অংশটির কাজ হলো- i. সালোকসংশ্লেষণেচিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: চিত্রে P চিহ্নিত অংশটির নাম কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।