প্রক্রিয়া 'N [গণিত] বিভিন্ন অভ্যন্তরীণ প্রভাবক দ্বারা প্রভাবিত হয়-বিবৃতিটি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'N [গণিত] নির্দেশিত প্রক্রিয়াটি হলো পত্ররন্ধ্রীয় প্রস্বেদন প্রক্রিয়া। প্রস্বেদনের প্রভাবকসমূহ দুই ভাগে ভাগ করা যায়। যথা- বাহ্যিক বা পরিবেশীয় প্রভাবক এবং অভ্যন্তরীণ বা উদ্ভিদের গঠনগত প্রভাবক। নিচে অভ্যন্তরীণ বা উদ্ভিদের গঠনগত প্রভাবসমূহ: ১. পত্ররন্ধ্র: পত্ররন্ধ্রের ছিদ্র সম্পূর্ণ উন্মুক্ত হলে প্রস্বেদন বেশি হয় এবং ছিদ্র আংশিক উন্মুক্ত হলে প্রস্বেদনের পরিমাণ কম হয়। পত্ররন্ধ্রের সংখ্যাও প্রস্বেদনের হারকে প্রভাবিত করে। ২. পাতার আয়তন ও সংখ্যা: পাতার আয়তন ও সংখ্যা যত বেশি হয় পত্ররন্ধ্রের সংখ্যাও তত বেশি হয়। ফলে প্রস্বেদনের হারও বেড়ে যায়। ৩. মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ: পাতার মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ বেশি হলে প্রস্বেদনের হার বেশি হয়। আবার মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ কম হলে প্রস্বেদনের হারও কম হয়। ৪. পত্রমোচন: শীতকালে অনেক উদ্ভিদের পাতা ঝরে যায় বলে সেসব উদ্ভিদে তখন প্রস্বেদন কম হয়। ৫. পাতার গঠন: পাতার গঠনের বৈচিত্র্যের জন্য প্রস্বেদনের হার কম বেশি হয়। পাতার পাতলা কিউটিকল, পাতলা কোষ প্রাচীর, অধিক স্পঞ্জি প্যারেনকাইমা ও উন্মুক্ত পত্ররন্ধ্র থাকলে প্রস্বেদনের হার বেড়ে যায়। পক্ষান্তরে পাতার পুরু কিউটিকল, পুরু কোষপ্রাচীর, অধিক প্যালিসেড প্যারেনকাইমা ও পত্ররন্দ্র থাকলে প্রস্বেদনে হার কমে যায়। ৬. উদ্ভিদের জীবনীশক্তি: উদ্ভিদের জীবনীশক্তির উপরও প্রস্বেদনের হার নির্ভরশীল। রোগাক্রান্ত উদ্ভিদ অপেক্ষা সুস্থ সবল উদ্ভিদদেহে প্রস্বেদনের হার বেশি হয়। ৭. পত্ররোম ও শল্ক: পত্রপৃষ্ঠে অধিক রোম ও শল্ক থাকলে আলো প্রতিফলিত হয় এবং শোষণ কম হয় বলে প্রস্বেদনও কম হয়।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
প্রক্রিয়া 'N বিভিন্ন অভ্যন্তরীণ প্রভাবক দ্বারা প্রভাবিত হয়-বিবৃতিট…
উদ্দীপক
রংপুর ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর