উদ্দীপকে নির্দেশিত শেষোক্ত চক্রটি যে জৈবনিক প্রক্রিয়ার অংশ তার কোন ধাপে [গণিত] অপরিহার্য এবং কেন তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত চক্রটি হলো ক্রেবস চক্র। এটি সবাত শ্বসন প্রক্রিয়ার অংশ। শ্বসন প্রক্রিয়ার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে (ETC)-এর শেষ পর্যায়ে কমপ্লেক্স-IV থেকে ইলেকট্রন গ্রহণ করার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো- সবাত শ্বসনের সব পর্যায়ে অক্সিজেন-এর প্রয়োজন হয় না। অক্সিজেন-এর প্রয়োজন কেবলমাত্র ETC-এর শেষ পর্যায়ে কমপ্লেক্স-IV থেকে ইলেকট্রন গ্রহণ করার জন্য। এক পরমাণু অক্সিজেন দুটি ইলেকট্রন ম্যাট্রিক্স থেকে দুটি প্রোটন [গণিত] গ্রহণ করে এক অণু পানি [গণিত] তৈরি করে। কোষে অক্সিজেন-এর অভাব হলে ETC এর ইলেকট্রনের শেষ বাহক সাইটোক্রোম-সি থেকে ইলেকট্রন গ্রহণ করার কেউ থাকে না, তাই সাইটোক্রোম-সি ইলেকট্রন মুক্ত করতে না পেরে পূর্ববর্তী বাহক থেকে ইলেকট্রন গ্রহণের ক্ষমতা হারায়। এভাবে ক্রমান্বয়ে পেছনের সবগুলো বাহকই ভারাক্রান্ত হয়ে যায়। এর ফলে প্রথমে ETC, পরে সাইট্রিক এসিড চক্র, পাইরুভিক এসিডের অক্সিডেশন এবং সবশেষে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটিও বন্ধ হয়ে যায়। এর ফলে ATP উৎপাদন বন্ধ হয়ে যায়, তাই কোষ তার গঠন ও কার্যাবলি চালিয়ে যাওয়ার মতো শক্তি (ATP) না পেয়ে মরে যায়। আমাদের পেশি কোষগুলো ল্যাকটিক এসিড ফার্মেন্টেশন প্রক্রিয়ায় সীমিত ATP তৈরি করতে পারে কিন্তু প্রয়োজনীয় এনজাইম না থাকায় স্নায়ুকোষ (ব্রেইনসহ) তা পারে না। ফলে অক্সিজেনের অভাব হলে প্রথমেই স্নায়ু কোষের মৃত্যু ঘটে।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত শেষোক্ত চক্রটি যে জৈবনিক প্রক্রিয়ার অংশ তার কোন …
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর