উদ্দীপকের প্রথম উদ্ভিদ গোত্রটি খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের প্রথম উদ্ভিদটির গর্ভমুণ্ড পালকের ন্যায়। তাই এটি Poaceae গোত্রের অন্তর্ভুক্ত।খাদ্য নিরাপত্তায় এটির ভূমিকা আছে । খাদ্যর নিরাপত্তা বলতে মানুষের চাহিদা অনুযায়ী খাদ্যের সরবরাহ নিশ্চিত করা বোঝায় । এ গোত্র থেকে ধান, গম, ভুট্টা, জোয়ার, যব, বার্লি, চিনি ও কাউন ইত্যাদি পাওয়া যায় । পৃথিবীর ৬০% লোকের প্রধান খাদ্য ভাত এবং আরও বহু লোকের খাদ্য রুটি যা এ গোত্রের অন্তর্ভূক্ত। এ গোত্রের সদস্য সমূহ খাদ্য নিরাপত্তায় নিন্মোক্তভাবে ভূমিকা পালন করে। ধান: বিশ্বের অন্যতম খাদ্যশস্য হল ধান। বাঙালির প্রধান খাদ্য ভাত আসে চাল থেকে। ভাত ছাড়াও চিড়া, মুড়ি, পিঠা ও পায়েস সবই ধান থেকে পাওয়া যায় । ধানের খড় উঁচু মানের গো-খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ধানের কুড়া থেকে হাঁস-মুরগীর খাদ্যও প্রস্তুত করা হয়। গম: বাংলাদেশের দ্বিতীয় খাদ্যশস্য হল গম। গম আটা, সুজি ও ময়দা পাওয়া যায় এবং তা থেকে রুটি, পরোটা, পাউরুটি ও বিস্কুট পাওয়া যায় । ভূট্টা: ভূট্টা হতে পপকন, কর্ণফ্লেক্স ও খইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি করা হয়। যব: যবের ছাতু স্বাস্থ্যসম্মত খাবার । যব হতে আটা পাওয়া যায়। হরলিক্স ও কমপ্ল্যান জাতীয় খাদ্যদ্রব্যের উপকরণ হিসাবে ব্যবহার করা হয়। আখ: আখ হতে চিনি ও গুড় পাওয়া যায় যা মিষ্টি জাতীয় খাদ্য তৈরিতে ব্যবহার করা হয়। উপরের সকল খাদ্যশস্যগুলো Poaceace গোত্রের অন্তর্ভূক্ত । এ সকল খাদ্যশস্য প্রতিনয়ত মানুষের চাহিদা পূরণ করছে । তাই উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, খাদ্য নিরাপত্তায় উদ্দীপকের প্রথম উদ্ভিদ গোত্রটি অর্থাৎ Poaceae গোত্রের ভূমিকা অপরিসীম।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকের প্রথম উদ্ভিদ গোত্রটি খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিক…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর