উদ্দীপক 'A [গণিত] এর সাথে সংশ্লিষ্ট উপায়গুলো সংক্ষেপে বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে [গণিত] প্রক্রিয়া দ্বারা নিষ্ক্রিয় পরিশোষণকে বুঝানো হয়েছে। যে পরিশোষণ প্রক্রিয়ায় আয়ন শোষণের জন্য কোনো বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োগের প্রয়োজন হয় না সে পরিশোষণই হলো নিষ্ক্রিয় পরিশোষণ। নিষ্ক্রিয় পরিশোষণের সাথে সংশ্লিষ্ট উপায়গুলো নিচে সংক্ষেপে বর্ণনা করা হলো- ১. ব্যাপন মতবাদ: মাটিস্থ দ্রবণের ঘনত্ব মূলত্বকের কোষ রসের আয়তনের ঘনত্ব অপেক্ষা অধিক হলে সামান্য পরিমাণ আয়ন ব্যাপন প্রক্রিয়ায় মূলত্বকের কোষরসে প্রবেশ করে। উদ্ভিদে সর্বদা ব্যাপন প্রক্রিয়ায় খনিজ লবণ পরিশোষিত হতে থাকে। ২. ব্যাপক প্রবাহ মতবাদ: অনেক বিজ্ঞানী Hylmo (1955) ও Kramen (1956) মনে করেন যে, প্রস্বেদন টানে যখন ব্যাপক হারে পানি পরিশোষিত হয় তখন পানির সাথে সাথে খনিজ লবণের আয়ন ও পরিশোষিত হয়। ৩. আয়ন বিনিময় মতবাদ: ডেভলিন, পান্ডে ও সিনহার মতে, উদ্ভিদের মূলরোমের কোষরস হতে হাইড্রোজেন আয়ন [গণিত] ও হাইড্রোক্সিল আয়ন [গণিত] বাইরের মাটিস্থ দ্রবণে নির্গত হয়। কোষের বৈদ্যুতিক নিরপেক্ষতা বজায় রাখার জন্য একই পদ্ধতিতে মাটিতে বিদ্যমান ক্যাটায়ন [গণিত] ও অ্যানায়ন [গণিত] কোষরসে প্রবেশ করে। তবে ক্যাটায়ন ও অ্যানায়ন একসাথে পরিশোষিত হয় না। ৪. ডোনান সাম্যাবস্থা: ব্রিটিশ রসায়নবিদ জর্জ ডোনান এর মতে, কোষঝিল্লীর মধ্য দিয়ে অব্যাপনযোগ্য কোনো স্থির অ্যানায়ন (-) কোষাভ্যন্তরে থাকলে এদের নিরপেক্ষ করার জন্য বাহির হতে কিছু ক্যাটায়ন (+) কোষাভ্যন্তরে ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করে আয়নের সাম্যাবস্থা বজায় রাখে। কোষঝিল্লীর ভিতরে এরূপ স্থির অ্যানায়নের (-) সংখ্যা বেশি হয়ে গেলে বাইরে থেকে ভেতরে একটি সাম্যাবস্থা না পৌছানো পর্যন্ত ক্যাটায়নের (+) ব্যাপন চলতে থাকে। একে ডোনান সাম্যাবস্থা বলে।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপক 'A এর সাথে সংশ্লিষ্ট উপায়গুলো সংক্ষেপে বর্ণনা কর।
উদ্দীপক

চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর