উদ্দীপকের গতিপথগুলোর তাৎপর্য তোমার নিজের ভাষায় আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত গতিপথগুলো হলো সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়ের তিনটি পথ ক্যালভিন চক্র বা [গণিত] চক্র, হ্যাচ ও স্ল্যাক চক্র বা [গণিত] চক্র এবং CAM প্রক্রিয়া। নিচে এই গতিপথগুলোর গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করা হলো- ক্যালভিন চক্র বা [গণিত] চক্রের তাৎপর্য: ১. ক্যালভিন চক্রের মাধ্যমে গ্লুকোজ ( [গণিত] ) উৎপাদিত হয়, যা উদ্ভিদ ও অন্যান্য জীবের জন্য শক্তির প্রধান উৎস। ২. এটি সালোকসংশ্লেষণের দ্বিতীয় ধাপ, যা আলোক পর্যায়ে সংগৃহীত শক্তি ব্যবহার করে খাদ্য উৎপাদন নিশ্চিত করে। ৩. সালোকসংশ্লেষণের ফলে অক্সিজেন নিঃসৃত হয় এবং ক্যালভিন চক্র সরাসরি বায়ুমণ্ডল থেকে [গণিত] গ্রহণ করে পরিবেশের কার্বন ভারসাম্য রক্ষা করে। ৪. ফসল উৎপাদনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, করে, কারণ সালোকসংশ্লেষণ এবং ক্যালভিন চক্রের কার্যকারিতা নির্ভর করে ফসলের ফলন ও বৃদ্ধি। হ্যাচ ও ব্ল্যাক চক্র বা [গণিত] চক্রের তাৎপর্য: ১. [গণিত] চক্র মরুজ উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বায়ুমণ্ডলে অল্প পরিমাণ [গণিত] থাকলেও মরুজ উদ্ভিদ এই গতিপথ ব্যবহার করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চালাতে পারে। ২. মরুভূমিতে পত্ররন্ধ আংশিক খোলা থাকে, ফলে কম পরিমাণ [গণিত] উদ্ভিদের অভ্যন্তরে প্রবেশ করে। ৩. [গণিত] উদ্ভিদে উচ্চ তাপমাত্রায় (30°C - 45°C) সালোকসংশ্লেষণ সংঘটিত হতে পারে, তাই উচ্চ তাপমাত্রায় এরা কর্মক্ষম থাকে। 8. [গণিত] উদ্ভিদে প্রস্বেদন ও ফটোরেসপিরেশন কম হয় বলে [গণিত] -এর বিজারণ বেশি হয়। CAM প্রক্রিয়ার তাৎপর্য: ব্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজমকেসংক্ষেপে CAM প্রক্রিয়া বলা হয়। Crassulaceae গোত্রের উদ্ভিদে এ প্রক্রিয়া সংঘটিত হয়। এসব উদ্ভিদ উষ্ণ আবহাওয়ায় বেঁচে থাকে। এসব উদ্ভিদে রাতে পত্ররন্দ্রগুলো খোলা থাকে। এর কারণ দিনের বেলায় এদের পাতায় জৈব অ্যাসিডের পরিমাণ কমে যায় যার ফলে pH এর মাত্রাও কমে যায় এবং রাতে জৈব এসিডের পরিমাণ বেড়ে যায় ফলে pH এর মাত্রা বেড়ে যায়।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকের গতিপথগুলোর তাৎপর্য তোমার নিজের ভাষায় আলোচনা কর।
উদ্দীপক
রাজশাহী ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর