উদ্দীপকের 'P [গণিত] চক্রটি যে সমস্ত জীবে সংঘটিত হয় না তাদের ক্ষেত্রে 'Y [গণিত] যৌগটি কীভাবে জারিত হয়- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত "P" দ্বারা ক্রেবস চক্রকে বুঝানো হয়েছে এবং "Y" দ্বারা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন ৩-কার্বন বিশিষ্ট পাইরুভিক এসিডকে বুঝানো হয়েছে। ক্রেবস চক্রটি যে সমস্ত জীবে সংঘটিত হয় না তাদের ক্ষেত্রে "Y" অর্থাৎ পাইরুভিক এসিড অবাত শ্বসন প্রক্রিয়ায় পাইরুভিক এসিডের অসম্পূর্ণ জারণ এর মাধ্যমে জারিত হয়। নিচে তা ব্যাখ্যা করা হলো- পাইরুভিক এসিডের অসম্পূর্ণ জারণ: অবাত শ্বসনের এ পর্যায়ে পাইরুভিক এড্ডি অসম্পূর্ণরূপে জারিত হয়ে ইথানল (ইথাইল এলকোহল) ও [গণিত] অথবা শুধু ল্যাকটিক এসিড সৃষ্টি করে। ১. অ্যালকোহলিক ফার্মেন্টেশন তথা ইথানল সৃষ্টি: এটি দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সৃষ্ট পাইরুভিক এসিড কার্বোক্সিলেজ এনজাইমের সহায়তায় এক অণু [গণিত] ত্যাগ, করে অ্যাসিটালডিহাইডে পরিণত হয়। দ্বিতীয় ধাপে, অ্যাসিটালডিহাইড পরে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহায়তায় [গণিত] থেকে দুটি হাইড্রোজেন গ্রহণ করে ইথানলে (ইথাইল অ্যালকোহল) পরিণত হয় এবং NAD মুক্ত হয়ে যায়। [চিত্র] অবাত শ্বসনের গ্লাইকোলাইসিসে উৎপন্ন [গণিত] এক্ষেত্রে খরচ হয়ে যায়। কাজেই, অবাত শ্বসনে গ্লাইকোলাইসিসে উৎপন্ন দুটি ATP-ই শক্তির একমাত্র উৎস। ২. ল্যাকটিক এসিড সৃষ্টি: এক্ষেত্রে ল্যাকটিক ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহায়তায় পাইরুভিক এসিড, [গণিত] থেকে দুটি হাইড্রোজেন গ্রহণ করে ল্যাকটিক এসিডে পরিণত হয়। [চিত্র]
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকের 'P চক্রটি যে সমস্ত জীবে সংঘটিত হয় না তাদের ক্ষেত্রে 'Y …
উদ্দীপক

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
অবাত শ্বসনের গ্লাইকোলাইসিসে উৎপন্ন এক্ষেত্রে খরচ হয়ে যায়। কাজেই, অবাত শ্বসনে গ্লাইকোলাইসিসে উৎপন্ন দুটি ATP-ই শক্তির একমাত্র উৎস।
২. ল্যাকটিক এসিড সৃষ্টি: এক্ষেত্রে ল্যাকটিক ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহায়তায় পাইরুভিক এসিড, থেকে দুটি হাইড্রোজেন গ্রহণ করে ল্যাকটিক এসিডে পরিণত হয়।
