উদ্দীপকের গঠনটির চিত্র-A এবং চিত্র-B পারস্পরিক পরিবর্তনে pH গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত চিত্র-A এবং চিত্র-B দ্বারা পত্ররন্ধ্র খোলা ও বন্ধের কৌশল দেখানো হয়েছে। পত্ররন্ধ্র বন্ধ ও খোলার কৌশল সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে মতবাদ দিয়েছেন। এর মধ্যে বিজ্ঞানী স্যায়েরির মতবাদ উল্লেখযোগ্য। তাঁর মতে পত্ররন্ধ্র খোলা ও বন্ধের ক্রিয়াকৌশল pH দ্বারা নিয়ন্ত্রিত হয়। নিচে তা ব্যাখ্যা করা হলো- বিজ্ঞানী স্যায়েরি এর মতবাদ : শ্বেতসার ও চিনির আন্তঃপরিবর্তন কোষ রসের pH এর জন্য ঘটে থাকে। রাত্রিতে সালোকসংশ্লেষণ বন্ধ হয়ে যায় কিন্তু শ্বসন চলতে থাকে। শ্বসনের ফলে সৃষ্ট [গণিত] রক্ষীকোষের কোষরসে দ্রবীভূত হয় এবং কার্বনিক অ্যাসিড সৃষ্টি করে, তাই pH কমে গিয়ে 5 হয় । কোষরসের pH কম হলে কোষস্থ দ্রবণীয় চিনি অদ্রবণীয় শ্বেতসারে পরিণত হয়।তখন রক্ষীকোষে পানির বহিঃঅভিস্রবণ ঘটে এবং রক্ষীকোষদ্বয় সংকোচিত হয়ে যায় । ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। দিনের বেলায় সূর্যালোকের কারণে আবার সালোকসংশ্লেষণ শুরু হয়, ফলে কোষরসে দ্রবীভূত [গণিত] ব্যবহৃত হয়ে যায় এবং pH বেড়ে গিয়ে 7 হয় । কোষরসস্থ pH বেড়ে গেলে চিনির পরিমাণ বাড়ে। তখন অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ার পানি রক্ষীকোষে প্রবেশ করে এবং রক্ষীকোষ স্ফীত হয় ফলে পত্ররন্ধ্র খুলে যায়।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকের গঠনটির চিত্র-A এবং চিত্র-B পারস্পরিক পরিবর্তনে pH গুরুত্ব…
উদ্দীপক

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর