উদ্দীপকের ক্ষুদ্রাঙ্গটি উদ্ভিদের গুরুত্বপূর্ণ জৈবনিক কার্যাদি সম্পাদনে ভূমিকা পালন করে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ক্ষুদ্রাঙ্গটি হলো উদ্ভিদের পাতায় অবস্থিত পত্ররন্ধ্র। উদ্ভিদ পত্ররন্ধ্রের মাধ্যমে গুরুত্বপূর্ণ জৈবনিক কার্যাদি সম্পাদনে ভূমিকা পালন করে। নিচে তা ব্যাখ্যা করা হলো- এটি উদ্ভিদের তিনটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। পত্ররন্ধ্র পাতার উপরিতলে অবস্থিত দুটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ দিয়ে বেষ্টিত। পত্ররন্ধ্রের রক্ষীকোষে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস, বহু ক্লোরোপ্লাস্ট ও ঘন সাইটোপ্লাজম থাকে। রক্ষীকোষে প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকায় এটি খাদ্য তৈরি করে।এ অঙ্গের মাধ্যমে তিনটি শারীরতাত্ত্বিক প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয়। প্রস্বেদন: পাতাই উদ্ভিদের প্রধান প্রস্বেদন অঙ্গ। প্রস্বেদনকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় । উদ্ভিদদেহ থেকে অতিরিক্ত পানি প্রস্বেদন প্রক্রিয়ায় বাষ্পাকারে বের করে দেয়া পত্ররন্ধ্রের প্রধান কাজ। এতে পরিবেশ শীতল থাকে। অতি তাপের ক্ষতি থেকে উদ্ভিদাঙ্গ রক্ষা পায়। শ্বসন:পত্ররন্ধ্রের মাধ্যমে শ্বসন চলতে থাকে। এ সময়ে উদ্ভিদ অঙ্গ ও বায়ুমণ্ডলের মধ্যে গ্যাসীয় বিনিময় ঘটে [গণিত] ও [গণিত] ত্যাগ করে বা গ্রহণ করে। এতে বায়োমন্ডলীয় ভারসাম্য বজায় থাকে। সালোকসংশ্লেষণ: পত্ররন্ধ্রে বহু ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্টই সালোকসংশ্লেষণ এর স্থান। এরা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরী করে থাকে এবং উদ্ভিদ বৃদ্ধি পেতে থাকে। তাই বলা যায়, উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় পত্ররন্ধ্রের গুরুত্ব অপরিসীম।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকের ক্ষুদ্রাঙ্গটি উদ্ভিদের গুরুত্বপূর্ণ জৈবনিক কার্যাদি সম্পা…
উদ্দীপক

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর