উদ্দীপকের শেষ বাক্যের উল্লেখিত গঠনটির চিত্রসহ বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত শেষ বাক্যের বিশেষ গঠনটি হলো পত্ররন্ধ্র। নিচে পত্ররন্ধ্রের গঠন চিত্রসহ বর্ণনা করা হলো- উদ্ভিদের বায়বীয় অংশের অর্থাৎ পাতার উর্ধ্ব ও নিম্নত্বকে বিদ্যমান দুটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ দিয়ে বেষ্টিত ও নিয়ন্ত্রিত বিশেষ ছিদ্রকে স্টোম্যাটা বা পত্ররন্ধ্র বলে। রক্ষীকোষের চারদিকে অবস্থিত কোষ সাধারণ ত্বকীয় কোষ থেকে একটু ভিন্ন যাদের সহকারী কোষ বলা হয়। পত্ররন্দ্রের নিচে একটি বড় বায়ুকুঠুরী থাকে যা শ্বাসকুঠুরী নামেও পরিচিত। পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া নির্ভর করে রক্ষীকোষদ্বয়ের উপর। রক্ষীকোষদ্বয়ের রন্ধ্র সংলগ্ন প্রাচীর বেশ পুরু কিন্তু বাইরের প্রাচীর বেশ পাতলা হয় এবং এদের মধ্যে একটি বড় নিউক্লিয়াস, ঘন সাইটোপ্লাজম ও বহু ক্লোরোপ্লাস্ট থাকে। রক্ষীকোষে প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকায় এটি খাদ্য তৈরি করে। [চিত্র]
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকের শেষ বাক্যের উল্লেখিত গঠনটির চিত্রসহ বর্ণনা দাও।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর