উদ্দীপকের উল্লেখিত P এবং Q মতবাদের মধ্যে কী ধরনের বৈসাদৃশ্য আছে বলে তুমি মনে কর। ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উল্লেখিত “P” এবং “Q” দ্বারা সক্রিয় পরিশোষণ এবং নিষ্ক্রিয় পরিশোষণকে বুঝানো হয়েছে। সক্রিয় পরিশোষণ এবং নিষ্ক্রিয় পরিশোষণের বিভিন্ন মতবাদের মধ্যে বৈসাদৃশ্য রয়েছে। নিচে সক্রিয় ও নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদগুলোর মধ্যে যে ধরনের বৈসাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করা হলো- ১. বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োগে সক্রিয় পরিশোষণ ঘটলেও নিষ্ক্রিয় পরিশোষণে বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না। ২. সক্রিয় পরিশোষণে শ্বসন হার বৃদ্ধি পায়; কিন্তু নিষ্ক্রিয় পরিশোষণে শ্বসন হার বৃদ্ধি পায় না। ৩. সক্রিয় পরিশোষণে ক্যাটায়ন (+) ও অ্যানায়ন (-) এর শোষণ একই সঙ্গে ঘটে; নিষ্ক্রিয় পরিশোষণে ক্যাটায়ন (+) ও অ্যানায়ন (-) একই সঙ্গে শোষিত হয় না। ৪. সক্রিয় শোষণে বাহক আয়ন বা অণু দ্বারা সম্পন্ন হয়; নিষ্ক্রিয় শোষণে কোনো বাহক আয়ন বা অণুর প্রয়োজন হয় না । ৫. সক্রিয় পরিশোষণে এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও নিষ্ক্রিয় পরিশোষণে এনজাইমের কোনো ভূমিকা নেই।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকের উল্লেখিত P এবং Q মতবাদের মধ্যে কী ধরনের বৈসাদৃশ্য আছে বলে…
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর