উদ্দীপকের প্রক্রিয়া দুটিতে শক্তি ও দ্রব্য উৎপাদন মাত্রার ভিন্নতা আছে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়া-A এবং প্রক্রিয়া-B দ্বারা যথাক্রমে সবাত শ্বসন এবং অবাত শ্বসনকে বুঝানো হয়েছে। উভয় প্রক্রিয়া দুটিতে শক্তি ও দ্রব্য উৎপাদন মাত্রার ভিন্নতা রয়েছে- নিচে তা ব্যাখ্যা করা হলো- অবাত শ্বসন অক্সিজেনের অনুপস্থিতিতে হয়, শ্বসনিক বস্তু আংশিকরূপে জারিত হয়। প্রক্রিয়াটি দুই ধাপে সংঘটিত হয়। বিভিন্ন জৈব যৌগ, [গণিত] ও সামান্য শক্তি উৎপাদিত হয়। শুধু কিছু অণুজীবে যেমন— ব্যাকটেরিয়ায় অবাত শ্বসন হয়ে থাকে। ওপরদিকে, সবাত শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে হয়। শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়। এটি চার ধাপে সংঘটিত হয়। পানি, [গণিত] ও বিপুল পরিমাণ শক্তি উৎপাদিত হয়। উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক শ্বসন প্রক্রিয়াই হলো সবাত শ্বসন। এক মোল গ্লুকোজকে পোড়ালে ৬৮৬ কিলোক্যালরি শক্তি বের হয় কিন্তু বায়োলজিক্যাল সিস্টেমে মাত্র ৩৮০ কিলোক্যালরি কার্যকরী শক্তি পাওয়া যায় এবং বাকি শক্তি তাপশক্তি হিসেবে নষ্ট হয়ে যায়। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় প্রতিটি ATP হতে মাত্র ১০ কিলোক্যালরি হিসেবে ৩৮টি ATP হতে ৩৮০ কিলোক্যালরি অথবা ৩৬টি ATP হতে ৩৬০ Kcal শক্তি সরবরাহ হয়, যার ফলে কার্যক্ষমতা দাঁড়ায় প্রায় ৫৫.৪% বা তারও কম। অন্যদিকে, অবাত শ্বসনের ১ অণু গ্লুকোজ থেকে ২ অনু ল্যাক্টিক এসিড উৎপন্ন হয়। [গণিত] energy সুতরাং, পরিশেষে বলা যায় যে, সবাত শ্বসনের শক্তি উৎপাদনের পরিমাণ অবাত শ্বসনের তুলনায় অনেকগুণ বেশি।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকের প্রক্রিয়া দুটিতে শক্তি ও দ্রব্য উৎপাদন মাত্রার ভিন্নতা আছ…
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর