খাদ্য, পানীয় এবং চিকিৎসা শিল্পে প্রক্রিয়া-II এর প্রয়োগ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়া-II- হলো অবাত শ্বসন বা ফার্মেন্টেশন প্রক্রিয়া। খাদ্য, পানীয় এবং চিকিৎসা শিল্পে অবাত শ্বসন বা ফার্মেন্টেশনের প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা ব্যাখ্যা করা হলো- খাদ্য শিল্পে অবাত শ্বসনের প্রয়োগ: ১. ময়দা-চিনির সাথে ইস্ট যোগ করে পাউরুটি তৈরি করা হয়। এখানে ইস্টের এনজাইম নিঃসৃত হয়ে ফার্মেন্টেশন ঘটে এবং অ্যালকোহল ও [গণিত] উৎপন্ন হয়। ২. এছাড়া দই, পনির, ইনজেরা, সয়াসস ইত্যাদি তৈরি করতে ল্যাটিক অ্যাসিড ফার্মেন্টেশন ব্যবহৃত হয়। পানীয় শিল্পে অবাত শ্বসনের প্রয়োগ: ১. ইস্ট (Yeast) গ্লুকোজকে অবাত শ্বসনের মাধ্যমে ইথানল (অ্যালকোহল) ও [গণিত] -এ পরিণত করে। এটি বিয়ার, ওয়াইন, মদ ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। ২. Bacillus megatherium নামক ব্যাকটেরিয়া ব্যবহার করে চা গাছের পাতাকে সুগন্ধি ও রুচিকর করা হয়। চিকিৎসা শিল্পে অবাত শ্বসনের প্রয়োগ: ১. ফার্মেন্টেশন প্রক্রিয়ার সাহায্যে বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক উৎপাদন করা হয়। যেমন- পেনিসিলিন, স্ট্রেপটোমাইসিন, টেট্রাসাইক্লিন ইত্যাদি। ২. ইস্টের সাহায্যে ফার্মেন্টেশন ঘটিয়ে থিয়ামিন ও রিবোফ্লাভিন নামক ভিটামিন B ও [গণিত] উৎপাদন করা হয়।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
খাদ্য, পানীয় এবং চিকিৎসা শিল্পে প্রক্রিয়া-II এর প্রয়োগ ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর