উপরের চিত্র দুটির একে অপরের পরিবর্তন সম্পর্কিত আধুনিক মতবাদটি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত চিত্র-K এবং চিত্র-L দ্বারা পত্ররন্দ্রকে বুঝানো হয়েছে। পত্ররন্দ্র খোলা ও বন্ধ হওয়ার কারণ বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। নিচে পত্ররন্দ্র খোলা ও বন্ধ হওয়ার কারণ হিসেবে আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদটি বর্ণনা করা হলো- পত্ররন্দ্র খোলা: আলোক বর্ণালীর নীল অংশ (Blue light) রক্ষীকোষের রিসেপ্টর গুলোকে উদ্দীপ্ত করে, যার ফলে সক্রিয়ভাবে পটাশিয়াম আয়ন [গণিত] রক্ষীকোষে প্রবেশ করে। [গণিত] প্রবেশের কারণে কোষস্থ দ্রবণে দ্রব্যের (Solute) ঘনত্ব বৃদ্ধি পায় এবং পার্শ্ববর্তী কোষ হতে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি রক্ষীকোষে প্রবেশ করে। রক্ষীকোষে পানি প্রবেশের ফলে রক্ষীকোষ স্ফীত হয় এবং পত্ররন্ধ্র খুলে যায়। কোষে [গণিত] এর পরিমাণ কমে গেলে রক্ষীকোষে [গণিত] প্রবেশ বৃদ্ধি পায়, ফলে পার্শ্ববর্তী কোষ থেকে পানি রক্ষীকোষে প্রবেশ করে এবং রক্ষীকোষ স্ফীত হয়ে পত্ররন্ধ্র খুলে যায়। রক্ষীকোষ থেকে সক্রিয়ভাবে [গণিত] বের হয়ে গেলেও পত্ররন্ধ্র খুলে যায়। পত্ররন্দ্র বন্ধ হওয়া: রক্ষীকোষ থেকে [গণিত] বের হয়ে যায়, সাথে সাথে পানিও বের হয়ে যায়। ফলে রক্ষীকোষ স্ফীতি হারিয়ে শিথিল হয়ে পড়ে এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। মেসেফিল কোষে পানির অভাব দেখা দিলে সেখানে অ্যাবসিসিক এসিড তৈরি হয়। যার ফলে রক্ষীকোষ থেকে [গণিত] বের হয়ে যায়। [গণিত] বের হয়ে গেলে পানিও বের হয়ে যায়, ফলে রক্ষীকোষ স্ফীতি হারায় এবং পত্ররন্দ্র বন্ধ হয়ে যায়। উচ্চ তাপমাত্রায় ফটোসিনথেসিস কমে যায় এবং কোষীয় শ্বসন বেড়ে যায়। এর ফলে কোষে [গণিত] এর পরিমাণ বৃদ্ধি পায়। পরিণামে পত্ররন্দ্র বন্ধ হয়ে যায়। কাজেই মনে করা হয় পত্ররন্দ্র খোলা ও বন্ধ হওয়ার জন্য একাধিক নিয়ামক কাজ করে।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উপরের চিত্র দুটির একে অপরের পরিবর্তন সম্পর্কিত আধুনিক মতবাদটি বর্ণন…
উদ্দীপক

Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর