শিল্পক্ষেত্রে Q প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রক্রিয়াটি দ্বারা অবাত শ্বসনকে নির্দেশ করা হয়েছে। নিচে শিল্পক্ষেত্রে অবাত শ্বসনের গুরুত্ব বিশ্লেষণ করা হলো- ১. পাউরুটি শিল্পে: ময়দা-চিনির সাথে ইস্ট যোগ করে পাউরুটি তৈরি করা হয়। এখানে ইস্টের এনজাইম নিঃসৃত হয়ে ফার্মেন্টেশন ঘটে এবং অ্যালকোহল ও [গণিত] উৎপন্ন হয়। [গণিত] ময়দার ভিতর বুদবুদ সৃষ্টি করে এবং এ বুদবুদ প্রসারিত হতে থাকে ফলে [গণিত] গ্যাসের চাপে পাউরুটি ফুলে উঠে। ২. মদ শিল্পে: ফার্মেন্টেশন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে বিভিন্ন পদার্থ হতে (যেমন: আঙ্গুর, আপেল, নাসপাতি প্রভৃতি ফলের রস, তালের রস, চিটাগুড় ইত্যাদি) মদ প্রস্তুত করা হয়। ৩. দুগ্ধ শিল্পে: ফার্মেন্টেশন প্রক্রিয়ায় দুধের সাথে বিভিন্ন ব্যাকটেরিয়া (যেমন: Streptococcus lactis প্রভৃতি) যোগ করে দই ও পনির প্রস্তুত করা হয়। ৪. ভিটামিন প্রস্তুতিতে: ইস্টের সাহায্যে ফার্মেন্টেশন ঘটিয়ে থিয়ামিন ও রিবোফ্লাভিন নামক ভিটামিন B ও [গণিত] উৎপাদন করা হয়। ৫. ওষুধ শিল্পে: ফার্মেন্টেশন প্রক্রিয়ার সাহায্যে বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক উৎপাদন করা হয়। যেমন: পেনিসিলিন, স্ট্রেপটোমাইসিন, টেট্রাসাইক্লিন ইত্যাদি। ৬. চা-তামাক শিল্পে: Bacillus megatherium নামক ব্যাকটেরিয়া ব্যবহার করে চা ও তামাক গাছের পাতাকে সুগন্ধি ও রুচিকর করা হয়। ৭. অ্যালকোহল শিল্পে: বিভিন্ন প্রকার শর্করার সাথে ইস্ট যোগ করে ফার্মেন্টেশনের মাধ্যমে অ্যালকোহল প্রস্তুত করা হয়। এ ছাড়াও পাটের তন্তু নিষ্কাশনে, চর্ম শিল্পে, ল্যাকটিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড এবং এনজাইম উৎপাদনে ফার্মেন্টেশন পদ্ধতি ব্যবহার করা হয়। এভাবে অবাত শ্বসনের তথা ফার্মেন্টেশন ব্যবহার বিভিন্ন শিল্পে অবদান রেখে মানবজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
শিল্পক্ষেত্রে Q প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর