পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্দীপকের প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি হলো প্রস্বেদন প্রক্রিয়া। প্রস্বেদন প্রক্রিয়া উদ্ভিদদেহের এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো- প্রস্বেদন প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পত্ররন্দ্রের মাধ্যমে উদ্ভিদের অধিকাংশ প্রস্বেদনই ঘটে থাকে। প্রস্বেদন প্রক্রিয়ার কারণে উদ্ভিদের জাইলেম বাহিকায় টান পড়ে, ফলে উদ্ভিদের মূলরোম মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায়। এই পানি উদ্ভিদের সালোকসংশ্লেষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সালোকসংশ্লেষণে যে [গণিত] এর প্রয়োজন হয় তা পত্ররন্দ্রের মাধ্যমেই কোষে প্রবেশ করে এবং পানির সাথে বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। সুতরাং পত্ররন্ধ্রে অনুপস্থিতিতে উদ্ভিদের গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া সালোকসংশ্লেষণ অসম্ভব। অন্যদিকে,উদ্ভিদদেহে প্রয়োজনীয় শক্তি উৎপাদন প্রক্রিয়া শ্বসনেও পত্ররন্দ্র সরাসরি অংশগ্রহণ করে থাকে। শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে [গণিত] গ্রহণ এবং [গণিত] বায়ুমণ্ডলে ত্যাগ করার মাধ্যমে শক্তি উৎপাদন করে। উৎপাদিত এ শক্তি উদ্ভিদের বিভিন্ন জৈবিক কাজের গতিকে অব্যাহত রাখে। প্রস্বেদন পাতাকে অত্যধিক গরম হওয়া থেকে রক্ষা করে এবং উপযুক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। পরিবেশের তাপমাত্রা কোনো কারণে বৃদ্ধি পেলে প্রস্বেদনের হার বেড়ে যায় এবং তাপমাত্রা কমে গেলে প্রস্বেদনের হারও কমে যায়। এভাবেই প্রস্বেদন প্রক্রিয়াটি উদ্ভিদদেহের ও পরিবেশের তাপমাত্রার ভারসম্য বজায় রাখে।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্দীপকের প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক

Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর