উদ্দীপকের চিত্র-১ এর খনিজ লবণ পরিশোষণের পদ্ধতি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত চিত্র-১ দ্বারা সক্রিয় পরিশোষণ বা আয়ন শোষণ মতবাদ এর সাইটোক্রোম পাম্প মতবাদ বা লুনডেগর-এর মতবাদকে বুঝানো হয়েছে। এই মতবাদ অনুযাযী বলা হয়েছে ঋণাত্মক আয়ন পরিবহনের জন্য বিভিন্ন ধরনের আয়ন বাহকের প্রয়োজন হয়। নিচে খনিজ লবণ পরিশোষণের পদ্ধতিটি বর্ণনা করা হলো- কোষঝিল্লির ভেতরের তলে ডিহাইড্রোজিনেজ বিক্রিয়ার ফলে প্রোটন [গণিত] ও ইলেকট্রন [গণিত] উৎপন্ন হয়। উৎপন্ন ইলেকট্রনটি সাইটোক্রোম পাম্পের মাধ্যমে কোষঝিল্লির বাইরের দিকে যায় ও মুক্ত হয়। কোষঝিল্লির বাইরের তলে এই মুক্ত ইলেকট্রন [গণিত] ডিহাইড্রোজিনেজ বিক্রিয়ায় উৎপন্ন প্রোটন [গণিত] ও অক্সিজেনের সঙ্গে মিলে পানি উৎপন্ন করে। কোষঝিল্লির ভিতরের তলে সাইটোক্রোমের জারিত লৌহ ডিহাইড্রোজিনেজ বিক্রিয়ায় উৎপন্ন ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। অতঃপর জারণ-বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে ইলেকট্রনটি সাইটোক্রোম পাম্পের সহায়তায় কোষঝিল্লির বাইরের দিকে পৌঁছায়। বাইরের তলে সাইটোক্রোমের বিজারিত লৌহ ইলেকট্রনটি মুক্ত করে জারিত হয় এবং একটি অ্যানায়ন [গণিত] গ্রহণ করে বিজারিত হয়। প্রক্রিয়াটিকে নিম্নরূপে দেখানো যায়- [গণিত] একইভাবে, জারণ-বিজারণ প্রক্রিয়ার দ্বারা অ্যানায়নটি [গণিত] সাইটোক্রোম পাম্পের মাধ্যমে কোষঝিল্লির ভেতরের দিকে যায়। বিজারিত সাইটোক্রোম কোষঝিল্লির ভেতরের দিকে গৃহীত অ্যানায়নটি [গণিত] মুক্ত করে। এভাবে একটি ইলেকট্রনের বিনিময়ে ভেতরের দিকে একটি অ্যানায়ন জমা হয়। ভেতরের দিকে অ্যানায়ন জমা হওয়ার ফলে আয়ন প্রকৃতির তথা বৈদ্যুতিক চার্জের যে পার্থক্য হয় তার ফলে ডোন্যান ইকুইলিব্রিয়া সৃষ্টি হয় এবং চার্জের সমতা আনয়নের জন্য ক্যাটায়ন [গণিত] নিষ্ক্রিয়ভাবে শোষিত হয়।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকের চিত্র-১ এর খনিজ লবণ পরিশোষণের পদ্ধতি বর্ণনা কর।
উদ্দীপক

Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর