উদ্দীপকের চিত্র-২ অঙ্গটি উদ্ভিদের গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে – বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-২ এর অঙ্গটি হলো পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র উদ্ভিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে নিচে তা বিশ্লেষণ করা হলো- প্রস্বেদন: পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদের অধিকাংশ প্রস্বেদনই ঘটে - থাকে। প্রস্বেদনের ফলে মাটি থেকে উদ্ভিদদেহে পানি ও খনিজ লবণ পৌছায়। পানির অনুপস্থিতিতে উদ্ভিদদেহে কোনো ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয় না। শারীরবৃত্তীয় কাজ সঠিকভাবে না চললে উদ্ভিদ সুস্থভাবে বেড়ে উঠতে পারবে না, ফলে কোনো এক সময় উদ্ভিদের মৃত্যু ঘটবে। সালোকসংশ্লেষণ: পত্ররন্ধ্র উদ্ভিদের সালোকসংশ্লেষণে বিশেষ অবদান রেখে থাকে। কারণ, সালোকসংশ্লেষণে যে [গণিত] এর প্রয়োজন হয় তা পত্ররন্দ্রের মাধ্যমেই কোষে পৌছায়। সুতরাং পত্ররন্দ্রের অনুপস্থিতিতে উদ্ভিদের গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া সালোকসংশ্লেষণ অসম্ভব। শ্বসন: উদ্ভিদদেহে প্রয়োজনীয় শক্তি উৎপাদন প্রক্রিয়া শ্বসনেও পত্ররন্দ্র সরাসরি অংশগ্রহণ করে থাকে। শসন প্রক্রিয়ায় উদ্ভিদ পত্ররন্দ্রের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে [গণিত] গ্রহণ এবং [গণিত] বায়ুমণ্ডলে ত্যাগ করার মাধ্যমে শক্তি উৎপাদন করে। উপরোক্ত আলোচনা থেকে সহজেই অনুধাবন করা যায় যে, উদ্দীপকের অঙ্গটি অর্থাৎ পত্ররন্ধ্র উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকের চিত্র-২ অঙ্গটি উদ্ভিদের গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রি…
উদ্দীপক

Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর