উপাদানটি সব ধরনের জীবদেহে জৈবনিক শক্তি সরবরাহের অন্যতম প্রধান উপাদান-বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জৈব রাসায়নিক উপাদানটি হলো গ্লুকোজ। শ্বসনের মাধ্যমে সকল জীব গ্লুকোজ থেকে জৈবনিক শক্তি লাভ করে থাকে। প্রতিটি জীবন্ত কোষে দিবা-রাত্রি ২৪ ঘণ্টা শ্বসন প্রক্রিয়া চলে। কারণ জীবের বিপাক, বৃদ্ধি, চলন, জনন ও শারীরবৃত্তীয় বিভিন্ন কাজ পরিচালনার জন্য প্রতিনিয়ম শক্তির প্রয়োজন হয়। জীবদেহে সঞ্চিত খাদ্যবস্তু জারণের মাধ্যমে প্রয়োজনীয় শক্তি তৈরি হয়। এই সঞ্চিত খাদ্যবস্তুই প্রধানত গ্লুকোজ। বিভিন্ন এনজাইমের প্রভাবে গ্লুকোজ জারিত হলে ধাপে ধাপে স্থিতিশক্তি পরিবর্তিত হয়ে গতিশক্তিরূপে (ATP) নির্গত হয়। শ্বসন নামক জৈব-রাসায়নিক প্রক্রিয়ায় এনজাইম নিয়ন্ত্রিত অবস্থা জীবকোষের অভ্যন্তরে শর্করা বা গ্লুকোজ জারণের মাধ্যমে শক্তি নির্গত হয়। সাধারণত শ্বসন প্রক্রিয়ায় কোষস্থ শর্করা (গ্লুকোজ) অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে CO2 ও H2O উৎপন্ন করে। এ প্রক্রিয়ায় রাসায়নিক শক্তি গতিশক্তিরূপে মুক্ত হয় এবং ATP উৎপন্ন করে। তাই শর্করাই হলো শক্তির প্রধান উৎস। [গণিত] [চিত্র] [গণিত] ATP ATP কে জৈবিক ক্যালরি মুদ্রা বলা হয়ে থাকে। মুদ্রার ন্যায় দেহের যে কোন স্থানে তাৎক্ষণিক শক্তি চাহিদা মেটাতে ATP ব্যবহৃত হয়। একক সময়ে কোষে সামান্য পরিমাণ ATP জমা থাকে, তাই শ্বসনের মাধ্যমে প্রতিনিয়ত ATP উৎপন্ন হয়। শ্বসন বন্ধ হলে ATP উৎপাদন বন্ধ হয় এবং কোষ তথা জীবের মৃত্যু ঘটে। প্রকৃতকোষী জীবে সবাত শ্বসন প্রক্রিয়ায় মোট ৩৬ অণু ATP উৎপন্ন হয়, আবার আদিকোষী জীবে অবাত শ্বসনে ২ অণু ATP, অর্থাৎ কম শক্তি উৎপন্ন হলেও এ শ্বসনই শক্তি উৎপাদনের একমাত্র উপায় । আর এই শক্তির অন্যতম উৎসই হলো গ্লুকোজ । তাই বলা যা, সব ধরনের জীবদেহে জৈবনিক শক্তি সরবরাহের অন্যতম প্রধান উপাদান শর্করা বা গ্লুকোজ ।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উপাদানটি সব ধরনের জীবদেহে জৈবনিক শক্তি সরবরাহের অন্যতম প্রধান উপাদা…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
ATP ATP কে জৈবিক ক্যালরি মুদ্রা বলা হয়ে থাকে। মুদ্রার ন্যায় দেহের যে কোন
স্থানে তাৎক্ষণিক শক্তি চাহিদা মেটাতে ATP ব্যবহৃত হয়। একক সময়ে কোষে সামান্য পরিমাণ ATP জমা থাকে, তাই শ্বসনের মাধ্যমে প্রতিনিয়ত ATP উৎপন্ন হয়। শ্বসন বন্ধ হলে ATP উৎপাদন বন্ধ হয় এবং কোষ তথা জীবের মৃত্যু ঘটে। প্রকৃতকোষী জীবে সবাত শ্বসন প্রক্রিয়ায় মোট ৩৬ অণু ATP উৎপন্ন হয়, আবার আদিকোষী জীবে অবাত শ্বসনে ২ অণু ATP, অর্থাৎ কম শক্তি উৎপন্ন হলেও এ শ্বসনই শক্তি উৎপাদনের একমাত্র উপায় । আর এই শক্তির অন্যতম উৎসই হলো গ্লুকোজ ।
তাই বলা যা, সব ধরনের জীবদেহে জৈবনিক শক্তি সরবরাহের অন্যতম প্রধান উপাদান শর্করা বা গ্লুকোজ ।