উদ্দীপকের শেষোক্ত বাক্যটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের শেষোক্ত বাক্যটি হলো- “পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া রক্ষীকোষ নিয়ন্ত্রণ করে”। এর ব্যাখ্যা হলোঃ পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল (Mechanism of opening and closing of stomata): পত্ররন্ধ্রায় প্রস্বেদনের সবচেয়ে উপযোগী অংশ হলো পত্ররন্ধ্র। রক্ষীকোষ দ্বয়ের পত্ররন্ধ্র সংলগ্ন প্রাচীর বেশ পুরু কিন্তু বহির্ভাগের অর্থাৎ বহিঃত্বক কোষ সংলগ্ন প্রাচীর বেশ পাতলা হয় এবং এদের মধ্যে একটি করে বড় নিউক্লিয়াস এবং কিছু ক্লোরোপ্লাস্ট থাকে। রক্ষীকোষ দ্বয়ের স্ফীত অথবা শিথিল অবস্থা পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন শরীরবৃত্তীয় কারণে রক্ষীকোষে অন্তঃঅভিস্রবণ ও বহিঃঅভিস্রবণ ঘটে থাকে।রক্ষীকোষদ্বয় পার্শ্বস্থ বহিঃত্বক কোষ হতে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয় এবং এর ফলে রন্ধ্র সংলগ্ন পার্শ্ব প্রাচীর পুরু হাওয়ায় সেদিকে বেঁকে যায় এবং রন্ধ্র খুলে যায়। অপরপক্ষে বহিঃঅভিস্রবণের ফলে রক্ষীকোষদ্বয় স্ফীতি হারিয়ে শিথিল হয়ে পড়ে, ফলে রন্ধ্র বন্ধ হয়ে যায়। কাজেই দেখা যায়, পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়া রক্ষীকোষদ্বয়ের গঠন ও স্ফীতির উপর নির্ভরশীল। আলো, তাপ, বায়ুমণ্ডলের আদ্রতা প্রভৃতি কারণ রক্ষীকোষদ্বয়ের স্ফীতি ও শিথিল হওয়াকে নিয়ন্ত্রণ করে। [চিত্র] চিত্রঃ পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকের শেষোক্ত বাক্যটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
চিত্রঃ পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল