উদ্দীপকের A ও B উদ্ভিদ গুলোর পাতার অন্তরগঠনগত পার্থক্য রয়েছে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের গ্রুপ দুটির উদ্ভিদগুলোর মধ্যে পাতার অন্তরগঠন মূলক পার্থক্য বিদ্যমান কারণ A গ্রুপের উদ্ভিদগুলো কেভিন চক্র এবং B গ্রুপের উদ্ভিদগুলো হ্যাচ স্ন্যাক চক্র অনুসরন করে। C4 উদ্ভিদের পাতার বান্ডলসীথ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে এদের বান্ডলসীথের কোষগুলো ভাস্কুলার বান্ডলের সাথে অরীয়ভাবে অবস্থান করে। এবং বান্ডলসীথের মাঝে যে ক্লোরোপ্লাস্ট দেখা যায়, তাতে গ্রানা অনুপস্থিত কিন্তু মেসোফিল কোষে উন্নত প্রকৃতির রানা বিদ্যমান। যেমন-ইক্ষু উদ্ভিদের পাতা। C4 উদ্ভিদের মেসোফিল কোষে রাইবুলোজ বিসফসফেট কার্বোক্সিলেজ নামক এনজাইমের কার্যকারিতা অনুপস্থিত। NADP ম্যালিক অ্যাসিড এনজাইমের উপস্থিতিতে বান্ডলসীথ ক্লোরোপ্লাস্টে C3 চক্র পরিচালনার প্রয়োজনীয় বিপাকীয় শক্তি NADPH+H+ উৎপাদিত হয়। C4 উদ্ভিদে উচ্চ তাপমাত্রায় ( 30° C 45° C) সালোকসংশ্লেষণ সংঘটিত হতে পারে, তাই উচ্চ তাপমাত্রায় এরা কর্মক্ষম থাকে। C4 উদ্ভিদের CO2 গ্রাহক ফসফোইনন পাইরুভিক অ্যাসিড, C3 উদ্ভিদের CO2 গ্রাহক রাইবুলোজ ১.৫-বিসফসফেট অপেক্ষা অধিক কার্যকর থাকে। উদ্ভিদে পত্রবন্ধ আংশিকভাবে বন্ধ থাকলেও C4 গতিপথ চালু থাকে। CO2 এর অপেক্ষাকৃত কম ঘনত্বে C2 গতিপথ চলতে পারে, তাই CO2 কমের জন্য কার্বন বিজারণ বন্ধ হয় না। C4 উদ্ভিদে প্রস্বেদন ও ফটোরেসপিরেশন কম হয় বলে CO2 এর বিজারণ বেশি হয়। C4 উদ্ভিদের পাতায় Kranz অ্যানাটমির জন্য এর খাদ্য উৎপাদন ক্ষমতা বেশি ও অতি সহজভাবে এটি পরিবাহিত হতে পারে। সুতরাং গঠনমূলক পার্থকার জন্যই উদ্দীপকের গ্রুপ দুটির উদ্ভিদগুলো আলাদা শর্করা উৎপাদন চক্র অনুসরণ করে।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকের A ও B উদ্ভিদ গুলোর পাতার অন্তরগঠনগত পার্থক্য রয়েছে বিশ্ল…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর