উদ্দীপকে উল্লিখিত ১ম এবং ২য় বিক্রিয়ার মধ্যে পার্থক্য কর।
উত্তর: উদ্দীপকের ১ম বিক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ এবং দ্বিতীয় বিক্রিয়াটি হলো শ্বসনের। আলোকশক্তিকে শোষণ করে তা সঞ্চিত রাসায়নিক শক্তিতে রূপান্তরের প্রক্রিয়াকে বলা হয় ফটোসিনথেসিস। এ প্রক্রিয়ায় প্রয়োজন হয় CO2 পানি, সূর্যালোক এবং ক্লোরোফিল। উৎপন্ন হয় কার্বোহাইড্রেট বা শর্করা এবং CO2 ব্যবহৃত হয় কার্বোহাইড্রেট তৈরির জন্য, পানি ব্যবহৃত হয় রাসায়নিক শক্তি হিসেবে NADPH + H তৈরির জন্য। জীবজগতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। এ প্রক্রিয়ায় প্রাণিজগতের সমুদয় খাদ্য উদ্ভিদজগৎ প্রস্তুত করে থাকে। কাজেই এ প্রক্রিয়ার উপর প্রত্যক্ষভাবে উদ্ভিদ জগৎ এবং পরোক্ষভাবে মানুষসহ সমস্ত জীবজগৎ নির্ভরশীল। আমরা কাজকর্ম, চলাফেরা, দৌড়, কুন্তি ইত্যাদিতে যে শক্তি খরচ করি তা আসে খাদ্য হতে, আর খাদ্য তৈরির প্রাথমিক বা মূল প্রক্রিয়া হল সালোকসংশ্লেষণ। আবার, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় CO2 শোষিত হয় এবং O2 উৎপন্ন হয়। মানব সভ্যতার জন্য প্রয়োজনীয় কমলা, পেট্রোল, রেয়ন, সেলোফেন, ফিল্ম, কাগজ, রবার, কুইনাইন, মরফিন, রেসারপিন ইত্যাদি সব কিছুই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ফল। মোটকথা উদ্ভিদ ও প্রাণী তথ্য সমগ্র জীবজগৎ তাদের খাদ্য, শক্তি ও জীবনসভার জন্য সম্পূর্ণভাবে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। অপরদিকে, শ্বসন বা হলো একটি বিপাকীয় ক্রিয়া। এ প্রক্রিয়া চলাকালে প্রতিটি প্রাণি পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। শারীরবৃত্তীয় শ্বসন হল বাতাস হতে জীবের কলাতন্ত্রে অক্সিজেনের সরবরাহের এবং বিপরীত প্রক্রিয়ায় কার্বন-ডাই-অক্সাইডের নির্গমন প্রক্রিয়া। শারীরবৃত্তীয় শ্বসন প্রাণরসায়ন সংজ্ঞায়িত কোষীয় শ্বসন হতে আলাদা যা জীবের কোষে সংঘটিত হয় এবং এক্ষেত্রে অক্সিজেনের সাথে লুকোজের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোষ তার প্রয়োজনীয় শক্তি লাভ করে। শারীরবৃত্তীয় শ্বসন এবং কোষীয় শ্বসন উভয়েই জীবের জীবন ধারণের জন্য অপরিহার্য। সুতরাং একথা বলা যায় যে, প্রক্রিয়া দুটি পরস্পর নির্ভরশীল কিন্তু একই নয়।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ১ম এবং ২য় বিক্রিয়ার মধ্যে পার্থক্য কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর