উদ্দীপকের চিত্রটির ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকের চিত্রটি হলো পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল। পাতার ঊর্ধ্ব ও নিম্নতলের বহিঃত্বক দুটি রক্ষীকোষ দিয়ে পরিবেষ্টিত একে পত্ররন্ধ্র বলে যেটি একটি গুরুত্বপূর্ণ ক্ষুদ্রাঙ্গ। পত্ররন্ধ্র খোলা বা বন্ধের বিভিন্ন মতবাদ রয়েছে। যেমন- বিজ্ঞানী স্যায়েরি এর মতবাদ : শ্বেতসার ও চিনির আন্তঃপরিবর্তন কোষ রসের pH এর জন্য ঘটে থাকে। রাত্রিতে সালোকসংশ্লেষণ বন্ধ হয়ে যায় কিন্তু শ্বসন চলতে থাকে। শ্বসনের ফলে সৃষ্ট CO2 রক্ষীকোষের কোষরসে দ্রবীভূত হয় এবং কার্বনিক অ্যাসিড সৃষ্টি করে, তাই pH কমে গিয়ে 5 হয় । কোষরসের pH কম হলে কোষস্থ দ্রবণীয় চিনি অদ্রবণীয় শ্বেতসারে পরিণত হয়।তখন রক্ষীকোষে পানির বহিঃঅভিস্রবণ ঘটে এবং রক্ষীকোষদ্বয় সংকোচিত হয়ে যায় । ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। দিনের বেলায় সূর্যালোকের কারণে আবার সালোকসংশ্লেষণ শুরু হয়, ফলে কোষরসে দ্রবীভূত CO2 ব্যবহৃত হয়ে যায় এবং pH বেড়ে গিয়ে 7 হয় । কোষরসস্থ pH বেড়ে গেলে চিনির পরিমাণ বাড়ে ।তখন অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ার পানি রক্ষীকোষে প্রবেশ করে এবং রক্ষীকোষ স্ফীত হয় ফলে পত্ররন্ধ্র খুলে যায়।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকের চিত্রটির ব্যাখ্যা দাও।
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর