উদ্দীপকের প্রক্রিয়াটি উদ্ভিদের তিনটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকের প্রক্রিয়াটি হলো পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল।এটি উদ্ভিদের তিনটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। পত্ররন্ধ্র পাতার উপরিতলে অবস্থিত দুটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ দিয়ে বেষ্টিত । পত্ররন্ধ্রের রক্ষীকোষে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস, বহু ক্লোরোপ্লাস্ট ও ঘন সাইটোপ্লাজম থাকে। রক্ষীকোষে প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকায় এটি খাদ্য তৈরি করে।এ অঙ্গের মাধ্যমে তিনটি শারীরতাত্ত্বিক প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয়। প্রস্বেদন : পাতাই উদ্ভিদের প্রধান প্রস্বেদন অঙ্গ। প্রস্বেদনকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় । উদ্ভিদদেহ থেকে অতিরিক্ত পানি প্রস্বেদন প্রক্রিয়ায় বাষ্পাকারে বের করে দেয়া পত্ররন্ধ্রের প্রধান কাজ। এতে পরিবেশ শীতল থাকে। অতি তাপের ক্ষতি থেকে উদ্ভিদাঙ্গ রক্ষা পায়। শ্বসন: পত্ররন্ধ্রের মাধ্যমে শ্বসন চলতে থাকে । এ সময়ে উদ্ভিদ অঙ্গ ও বায়ুমণ্ডলের মধ্যে গ্যাসীয় বিনিময় ঘটে O2 ও CO2 ত্যাগ করে বা গ্রহণ করে।এতে বায়োমন্ডলীয় ভারসাম্য বজায় থাকে । সালোকসংশ্লেষণ : পত্ররন্ধ্রে বহু ক্লোরোপ্লাস্ট থাকে । ক্লোরোপ্লাস্টই সালোকসংশ্লেষণ এর স্থান ।এরা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরী করে থাকে এবং উদ্ভিদ বৃদ্ধি পেতে থাকে । তাই বলা যায় ,উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় পত্ররন্ধ্রের গুরুত্ব অপরিসীম।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকের প্রক্রিয়াটি উদ্ভিদের তিনটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্…
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর