শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত প্রথম বিক্রিয়াটির 'A [গণিত] বস্তুটি জীবজগতে কী ভূমিকা রাখে?

উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রথম বিক্রিয়াটির A হলো গ্লুকোজ।এটি জীবজগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্লুকোজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট যা মনোস্যাকারাইডের অন্তর্ভুক্ত। গ্লুকোজ মানুষসহ সব প্রাণী ও উদ্ভিদ শক্তি এবং বিপাকীয় প্রক্রিয়ার একটি উৎস হিসেবে ব্যবহার করে। এটি একটি মিষ্টি স্বাদযুক্ত দানাদার বা স্ফটিকাকার পদার্থ। বিভিন্ন প্রকার মিষ্টি ফল ও মধুতে প্রচুর গ্লুকোজ আছে। পাকা আঙুরে গ্লুকোজের পরিমাণ ১২-৩০ শতাংশ। এ জন্য গ্লুকোজকে আঙুরের শর্করা বা গ্রেইপ সুগারও বলে।নিয়মিত গ্লুকোজ খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। গ্লুকোজ রোগীর খাবার, ফলমূল সংরক্ষণ ও ভিটামিন 'সি' তৈরিতে ব্যবহৃত হয়।ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ওষুধ শিল্পে গ্লুকোজ ব্যবহৃত হয়।সালোকসংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ার অন্যতম প্রধান উপাদান হচ্ছে গ্লুকোজ। এটি প্রাণী ও উদ্ভিদ কোষের শ্বসন ক্রিয়ায় অন্যতম অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়।এটি শর্করা হিসেবে তাৎক্ষণিকভাবে রক্তে গ্লুকোজের চাহিদা পূরণ করে। এ ছাড়া উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। সুতরাং বলা যায়,গ্লুকোজ জীবজগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত প্রথম বিক্রিয়াটির 'A বস্তুটি জীবজগতে কী ভূমিকা …

উদ্দীপক

question image

Chittagong · 2022

উত্তর

উদ্ভিদ তার বৃদ্ধি, ক্ষয়পূরণ ও পরিপুষ্টির জন্য মাটি থেকে যে সকল পুষ্টি উপাদান সংগ্রহ করে, সেগুলোকে খনিজ পুষ্টি বলে।

উত্তর

যেসব উদ্ভিদের সালোকসংশ্লেষণের আলােক নিরপেক্ষ অধ্যায়ে শুধু C3 চক্র চলে তাদেরকে C3 উদ্ভিদ বলা হয়।অধিকাংশ আবৃতবীজী উদ্ভিদে বিশেষ করে দ্বিবীজপত্রী উদ্ভিদে C3 চক্র ঘটে। যেমন-আম,জাম,কাঁঠাল ইত্যাদি। যে সমস্ত উদ্ভিদ C4 চক্র মেনে চলে তাদের C4 উদ্ভিদ বলে। যেমন প্যাপিরাস, আখ, কৃষ্ণ স্যাকসাল, শ্যাডস্কেল, ভুট্টা, মিলেট ইত্যাদি।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত প্রথম বিক্রিয়াটির A হলো গ্লুকোজ।এটি জীবজগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্লুকোজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট যা মনোস্যাকারাইডের অন্তর্ভুক্ত। গ্লুকোজ মানুষসহ সব প্রাণী ও উদ্ভিদ শক্তি এবং বিপাকীয় প্রক্রিয়ার একটি উৎস হিসেবে ব্যবহার করে। এটি একটি মিষ্টি স্বাদযুক্ত দানাদার বা স্ফটিকাকার পদার্থ। বিভিন্ন প্রকার মিষ্টি ফল ও মধুতে প্রচুর গ্লুকোজ আছে। পাকা আঙুরে গ্লুকোজের পরিমাণ ১২-৩০ শতাংশ। এ জন্য গ্লুকোজকে আঙুরের শর্করা বা গ্রেইপ সুগারও বলে।নিয়মিত গ্লুকোজ খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। গ্লুকোজ রোগীর খাবার, ফলমূল সংরক্ষণ ও ভিটামিন 'সি' তৈরিতে ব্যবহৃত হয়।ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ওষুধ শিল্পে গ্লুকোজ ব্যবহৃত হয়।সালোকসংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ার অন্যতম প্রধান উপাদান হচ্ছে গ্লুকোজ। এটি প্রাণী ও উদ্ভিদ কোষের শ্বসন ক্রিয়ায় অন্যতম অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়।এটি শর্করা হিসেবে তাৎক্ষণিকভাবে রক্তে গ্লুকোজের চাহিদা পূরণ করে। এ ছাড়া উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। সুতরাং বলা যায়,গ্লুকোজ জীবজগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত প্রথম পদ্ধতি হলো সালোকসংশ্লেষণ এবং দ্বিতীয় পদ্ধতি হলো শ্বসন।এ পদ্ধতি দুটি জীবন ধারনের জন্য প্রয়োজন। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে, পরিবেশের বায়ুমণ্ডল থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড ও পানির বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যের সংশ্লেষ ঘটে এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ অক্সিজেন প্রকৃতিতে নির্গত হয়, তাকে সালোকসংশ্লেষণ বলে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করে গ্লুকোজ, পানি এবং অক্সিজেন তৈরি করে। এই প্রক্রিয়ায় সজীব উদ্ভিদকোষে উপস্থিত ক্লোরোফিল রঞ্জক আলোকশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং তা শর্করাজাতীয় খাদ্যের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত রাখে। এই শক্তি পরবর্তীকালে স্বভোজী উদ্ভিদ দ্বারা প্রাণীদের গৌণ পুষ্টিতে সাহায্য করে। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় দ্বারা অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপুস্থিতিতে খাদ্যের দৈহিক জারণের ফলে খাদ্য স্থিতিশক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয় ও মুক্ত হয় তাকে শ্বসন বলে।শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি দিয়ে জীবের সব ধরনের ক্রিয়া-বিক্রিয়া ও কাজকর্ম পরিচালিত হয়।শ্বসনে নির্গত CO2 জীবের প্রধান খাদ্য শর্করা উৎপন্নের জন্য সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয়।এ প্রক্রিয়ায় উদ্ভিদে খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে যা পরোক্ষভাবে উদ্ভিদের বৃদ্ধি ও অন্যান্য জৈবিক প্রক্রিয়া চালু রাখে।কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি ও কিছু আনুষঙ্গিক পদার্থ শ্বসন প্রক্রিয়া থেকে আসে। সুতরাং বলা যায়, সালোকসংশ্লেষণ ও শ্বসন উভয়ই উদ্ভিদের জীবন ধারণের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
HSCBiology 1st PaperChapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়াটির ক্ষেত্রে বাতাসে O2_2-এর পরিমাণ একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত বৃদ্ধি করা হলে প্রক্রিয়াটির হার কী ঘটবে?

Dinajpur · 2016

  • বৃদ্ধি পাবে
  • হ্রাস পাবে
  • অপরিবর্তিত থাকবে
  • বন্ধ হয়ে যাবে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: 'yy^{\prime} এর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য- i. উপজাত হিসেবে নির্গত হয় ii. ফটোলাইসিসের ফলে উৎপন্ন হয়। iii. আলোক নিরপেক্ষ অধ্যায়ে উৎপন্ন হয় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত NAD হলো— i. অজৈব যৌগ ii. প্রোসথেটিক গ্রুপ iii. কো-এনজাইম নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত এনজাইম কোনটি?

Barisal · 2016

  • আইসোমারেজ
  • অক্সিডেরিডাকটেজ
  • লাইয়েজ
  • লাইগেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিসাবে ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড ও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দুটি ভিন্ন গতিপথ অনুসরণ করে। তবে পরের গতিপথটির উৎপাদনশীলতা বেশি। দ্বিতীয় গতিপথ অনুসরণকারী উদ্ভিদের উৎপাদনশীলতা বেশি, কারণ— i. দুই ধরনের ক্লোরোপ্লাস্ট বিদ্যমান ii. অধিক তাপ সহনশীল iii. বেশি ঘনত্বের CO2_2 প্রয়োজন নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিসাবে ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড ও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দুটি ভিন্ন গতিপথ অনুসরণ করে। তবে পরের গতিপথটির উৎপাদনশীলতা বেশি। উদ্দীপকে উল্লিখিত প্রথম গতিপথে CO2_2 যুক্ত করে কোন এনজাইম?

Comilla · 2016

  • কাইনেজ
  • রুবিস্কো
  • ডিহাইড্রিজিনেজ
  • আইসোমারেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: দিনের বেলা P খোলা থাকার কারণ— i. বহিঃঅভিস্রবণ ii. অন্তঃঅভিস্রবণ iii. রক্ষীকোষের স্ফীতি নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: Q চিহ্নিত অংশে থাকে- i. বড় নিউক্লিয়াস ii. বহু ক্লোরোপ্লাস্ট iii. হালকা সাইটোপ্লাজম নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্ভিদ ঢেকে রাখল। কিছু সময় পর সে লক্ষ করল পলিথিন ব্যাগে ঘামের মত পানি জমা হয়েছে। উল্লিখিত পদ্ধতিটি নিয়ন্ত্রণ করে প্রধানত নিচের কোনটি?

Rajshahi · 2016

  • সঙ্গীকোষ
  • ভ্রুণীয় কোষ
  • রক্ষীকোষ
  • পরাগরেণু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্ভিদ ঢেকে রাখল। কিছু সময় পর সে লক্ষ করল পলিথিন ব্যাগে ঘামের মত পানি জমা হয়েছে। সিমির লক্ষ করা পদ্ধতি কোনটি?

Rajshahi · 2016

  • অভিস্রবণ
  • প্রস্বেদন
  • প্লাজমোলাইসিস
  • সালোকসংশ্লেষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: P চিহ্নিত অংশটির কাজ হলো- i. সালোকসংশ্লেষণের সময় CO2_2 গ্রহণ ও O2_2 ত্যাগ করা ii. শ্বসনের সময় O2_2 গ্রহণ ও CO2_2 ত্যাগ করা iii. পানি বাষ্পাকারে বের করে দেয়া নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: চিত্রে P চিহ্নিত অংশটির নাম কী?

Dhaka · 2016

  • পত্ররন্ধ্র
  • রক্ষীকোষ
  • সঙ্গীকোষ
  • সহকারী কোষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়াটির ক্ষেত্রে বাতানিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: 'y [গণিত] এর ক্ষেত্রে নিচের কোনটি প্রউদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত NAD হলো— iউদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত এনজাইম কোনউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিউদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: দিনের বেলা P খোলা থাকার কারণ— উদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: Q চিহ্নিত অংশে থাকে- i. বড় নিউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: P চিহ্নিত অংশটির কাজ হলো- i. সালোকসংশ্লেষণেচিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: চিত্রে P চিহ্নিত অংশটির নাম কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।