উদ্দীপকে উল্লিখিত কোন পথটি উচ্চতাপমাত্রায় অধিক কার্যকরী হবে? তোমার মতামত বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে পথ ১ হলো C3 গতিপথ এবং পথ ২ হলো C4 গতিপথ। উচ্চ তাপমাত্রায় C4 অধিক কার্যকর হবে। সালোকসংশ্লেষে কেলভিন চক্রে প্রথম স্থায়ী জৈব যৌগ হলো তিন কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড তাই কেলভিন চক্র কে C3 চক্র বলে। যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ ৪-কার্বনবিশিষ্ট অক্সালো অ্যাসিটিক এসিড উৎপন্ন হয় তাকে C4 চক্র বলে। C3 চক্র মেসোফিল কোষে ঘটে।C3 উদ্ভিদে ক্লোরোপ্লাস্টে পেরিফেরাল রেটিকুলাম থাকে না।C3 উদ্ভিদে স্টোমাটা বন্ধ থাকলে সালোকসংশ্লেষণ বাধাপ্রাপ্ত হয়।C3 উদ্ভিদে কার্বনডাইঅক্সাইড ফিক্সেশন কিছুটা ধীরে হয়।C3 উদ্ভিদে আদর্শ তাপমাত্রা ১০-২৫ ডিগ্রী সেলসিয়াস.C3 উদ্ভিদের আলোক শ্বসনের হার অনেক বেশি।C3 চক্রের উদ্ভিদ অপেক্ষাকৃত নিম্ন তাপমাত্রার অঞ্চলে বাস করে। C4 চক্র মেসোফিল ও বান্ডলশীথ কোষে ঘটে।C4 উদ্ভিদে ক্লোরোপ্লাস্টে পেরিফেরাল রেটিকুলাম থাকেC4 উদ্ভিদে স্টোমাটা বন্ধ থাকলে সালোকসংশ্লেষণ চলতে থাকে।C4 উদ্ভিদে কার্বনডাইঅক্সাইড ফিক্সেশন কিছুটা দ্রুত হয়।C4 উদ্ভিদে আদর্শ তাপমাত্রা ৩০-৪৫ ডিগ্রী সেলসিয়াস।C4 উদ্ভিদআলোক শ্বসনের হার তুলনামূলক কম।C4 চক্রের উদ্ভিদ অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রার অঞ্চলে বাস করে। C4 উদ্ভিদে ক্রাঞ্জ এনাটমি বৈশিষ্ট্য দেখা যায়, এজন্য তারা উচ্চ তাপমাত্রায় খাপ খাওয়াতে সক্ষম হয়।এছাড়া এ চক্রের সালোকসংশ্লেষণ হারও বেশি। সুতরাং বলা যায়, C3 ও C4 চক্রের মধ্যে C4 উচ্চ তাপমাত্রায় অধিক কার্যকর ।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কোন পথটি উচ্চতাপমাত্রায় অধিক কার্যকরী হবে? তোমার…
উদ্দীপক

Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর