উদ্দীপকে প্রদর্শিত s এর খোলা ও বন্ধ হওয়ার ক্ষেত্রে একটি আধুনিক মতবাদ বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত S হলো পত্ররন্ধ্র। পাতার উর্ধ্ব ও নিম্ন তলের বহিঃত্বকে অবস্থিত দুটি রক্ষীকোষ দিয়ে পরিবেষ্টিত সূক্ষ্ম বন্ধকে পত্ররন্ধ্র বলে। Imamura ১৯৪৩ খ্রিস্টাব্দে রক্ষীকোষে পটাসিয়াম আয়ন প্রবেশ প্রমাণ করেন। পরবর্তী বহু গবেষণায় রক্ষীকোষে পটাসিয়াম আয়নের প্রবেশকে রক্ষীকোষের স্ফীতির মূল কারণ হিসেবে প্রমাণিত হয়। প্রক্রিয়াটি নিম্নরূপে ব্যাখ্যা করা যায়। পত্ররন্ধ্র খোলা (আলোতে): আলোক বর্ণালীর নীল অংশ রক্ষীকোষের রিসেপ্টর উদ্দীপ্ত করে, যার ফলে সক্রিয়ভাবে পটাসিয়াম আয়ন (K") রক্ষীকোষে প্রবেশ করে। K প্রবেশের কারণে কোষস্থ দ্রবণে দ্রব্যের ঘনত্ব বৃদ্ধি পায় এবং পার্শ্ববর্তী কোষ হতে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি রক্ষীকোষে প্রবেশ করে। রক্ষীকোষে পানি প্রবেশের ফলে রক্ষীকোষ স্ফীত হয় এবং পত্ররন্ধ্র খুলে যায়। নীল আলো পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে।কোষে CO2 এর পরিমাণ কমে গেলে রক্ষীকোষে K প্রবেশ বৃদ্ধি পায়, ফলে পার্শ্ববর্তী কোষ থেকে পানি রক্ষীকোষে প্রবেশ করে এবং রক্ষীকোষ স্ফীত হয়ে পত্ররন্ধ্র খুলে যায়। পত্ররন্ধ্র বন্ধ হওয়া (অন্ধকারে): আলোর অভাবে বা অন্য কোনো কারণে রক্ষীকোষ থেকে K [গণিত] বের হয়ে যায়, সাথে সাথে পানিও বের হয়ে যায়। ফলে রক্ষীকোষ স্ফীতি হারিয়ে শিথিল হয়ে পড়ে এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়।মেসোফিল কোষে পানির অভাব দেখা দিলে সেখানে অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হয়। যার ফলে রক্ষীকোষ থেকে K [গণিত] বের হয়ে যায়। K [গণিত] বের হয়ে গেলে পানিও বের হয়ে যায়, ফলে রক্ষীকোষ স্ফীতি হারায় এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকে প্রদর্শিত s এর খোলা ও বন্ধ হওয়ার ক্ষেত্রে একটি আধুনিক মতব…
উদ্দীপক

Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
