উদ্দীপকের 'Q [গণিত] প্রক্রিয়াটি বিভিন্ন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের 'Q [গণিত] প্রক্রিয়াটি হলো অবাত শ্বসন। এটি বিভিন্ন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন অণুজীবের অবাত শ্বসন প্রক্রিয়া কাজে লাগিয়ে প্রতিষ্ঠিত হয়েছে অনেক শিল্প। নিচে কয়েকটি দেয়া হলো- i)বেকারি শিল্পে : ঈস্টের ফার্মেন্টেশন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে ময়দা-চিনিসাথে ঈস্ট যোগ করে পাউরুটি তৈরি করা হয়। (ii) মদ্য শিল্পে : ঈস্টের অবাত শ্বসনকে কাজে লাগিয়ে মদ তৈরি করা হয়,যেমন- আঙ্গুরের রস থেকে ওয়াইন এবং আপেলের রস থেকে সিডার প্রস্তুত করা হয়। (iii) অ্যালকোহল প্রস্তুতিতে : শর্করার সাথে ঈস্টের ফার্মেন্টেশন বিক্রিয়ায় ইথাইল অ্যালকোহল তৈরি হয়।এই প্রক্রিয়ায় বিউটানল, প্রপানল ইত্যাদিও প্রস্তুত করা হয়। (iv) দুগ্ধ শিল্পে : দুধের সাথে বিভিন্ন ব্যাক্টেরিয়া মিশিয়ে 37-38°C তাপমাত্রায় দই তৈরি করা হয়। পনির ও মাখন তৈরিতেও একই প্রক্রিয়া ব্যবহৃত হয়। (v) আয়ুর্বেদিক ওষুধ শিল্পে : অনেক আয়ুর্বেদ ওষুধ তৈরিতে বিভিন্ন ড্রাগের মিশ্রণের সাথে চিটাগুড় দিয়ে পাত্র ঢেকে দেয়া হয় । এতে চিটাগুড় থেকে অ্যালকোহল তৈরি হয় যাতে বিভিন্ন ড্রাগের ওষুধিগুণ অ্যালকোহল কর্তৃক শোষিত হয়। (vi) চা, তামাক ও কফি প্রক্রিয়াজাতকরণে : Bacillus megatherium নামক ব্যাক্টেরিয়া, চা ও তামাক প্রক্রিয়াজাতকরণে ফার্মেন্টেশন পদ্ধতি ব্যবহার করা হয় । কফি শিল্পেও এর প্রয়োগ আছে। (vii) মাংস ও মাছ শিল্পেঃ বিভিন্ন ঈস্ট ও ছত্রাক , ব্যাক্টেরিয়া ফার্মেন্টেশন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে উৎপাদিত হচ্ছে মাংসজাত দ্রব্য। (viii) ভিটামিন তৈরিতেঃ থিয়ামিন ও রিবোফ্ল্যাবিন নামক ভিটামিন B ও B2 এই প্রক্রিয়ায় ঈস্টের সাহায্যে তৈরি করা হয়। (ix) ভিনেগার উৎপাদনঃ গুড়ের মধ্যে ঈস্ট মিশিয়ে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। এতে ব্যাক্টেরিয়া দিয়ে জারণ ক্রিয়ায় অ্যাসেটিক অ্যাসিড বা ভিনেগার উৎপন্ন করা হয়। (x) কোমল পানীয় শিল্পেঃ বিভিন্ন প্রকার কোমল পানীয়ের প্রধান উপাদান সাইট্রিক অ্যাসিড গাঁজন প্রক্রিয়ায় উৎপাদিত হয় । (xi) চর্ম শিল্পে : চামড়া শিল্পে চামড়া থেকে পশুর লোম উঠিয়ে ফেলার জন্য এবং চর্বি ও অন্যান্য টিস্যু আলাদা করার জন্য বিশেষ ধরনের ব্যাক্টেরিয়া ব্যবহার করা হয়। এসব ব্যাক্টেরিয়ার গাজনের ফলে চামড়া থেকে লোম, মেদটিস্যু ইত্যাদির অপসরণ ঘটে। সুতরাং বলা যায় ,অবাত শ্বসন বিভিন্ন শিল্পে অনেক গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে ।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকের 'Q প্রক্রিয়াটি বিভিন্ন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন …
উদ্দীপক

Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
চিত্র : গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ছকউত্তর