উদ্দীপকের কোন চক্রটি অধিক গুরুত্বপূর্ণ তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে M চক্র হলো C3 চক্র এবং N চক্র হলো C4 চক্র। এ দুটি চক্রের মধ্যে C4 চক্র বেশি গুরুত্বপূর্ণ। সালোকসংশ্লেষে কেলভিন চক্রে প্রথম স্থায়ী জৈব যৌগ হলো তিন কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড তাই কেলভিন চক্র কে C3 চক্র বলে।হ্যাচ এবং স্ল্যাক চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হল 4 কার্বনযুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তাই এই চক্রকে C4 চক্র বলা হয়। C3 চক্র মেসোফিল কোষে হয় কিন্তু C4 চক্র মেসোফিল ও বান্ডলশীথ উভয় কোষে হয়ে থাকে।C3 উদ্ভিদ উচ্চ তাপমাত্রাতে খাপ খাওয়াতে অক্ষম অপরদিকে C4 উদ্ভিদ উচ্চ তাপমাত্রাতে খাপ খাওয়াতে সক্ষম।C 4 উদ্ভিদগুলি C 3 উদ্ভিদের চেয়ে বেশি দক্ষ। C4 উদ্ভিদের আলোক শ্বসন সম্পন্ন না হওয়ায় কার্বন অণুগুলো বিভিন্ন বিপাকীয় কার্যে অংশগ্রহণ করে থাকে।স্বাভাবিক এর চেয়ে অক্সিজেন বেশি হলে সালোকসংশ্লেষণ এ বাধাগ্রস্থ হয়,কিন্তু C4 উদ্ভিদে অতিরিক্ত অক্সিজেন এর উপস্থিতি সালোকসংশ্লেষণ এ বাধা দেয় না।C4 উদ্ভিদের সালোকসংশ্লেষণ অনেক বেশি হয় তাই চক্র উদ্ভিদের কৃষি ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। সুতরাং উপরিউক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায়,কেলভিন চক্র এবং হ্যাচ ও স্লেক এর চক্রের মধ্যে হ্যাচ ও স্লেক এর চক্র বেশি গুরুত্বপূর্ণ।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকের কোন চক্রটি অধিক গুরুত্বপূর্ণ তা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর

উত্তর