উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়া দুটির মধ্যে যেটি শিল্পে অবদান রাখে- তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়া দুটি হলো যথাক্রমে সবাত শ্বসন ও অবাত শ্বসন। এই দুটি প্রক্রিয়ার মধ্যে অবাত শ্বসন শিল্পে অবদান রাখে বেশি। নিচে তা ব্যাখ্যা করা হলো- ১. ময়দা-চিনির সাথে ঈস্ট যোগ করে পাউরুটি তৈরি করা হয়। এখানে ঈস্টের এনজাইম নিঃসৃত হয়ে ফার্মেন্টেশন ঘটে এবং অ্যালকোহল ও CO2 উৎপন্ন হয়। CO2 ময়দার ভিতর বুদবুদ সৃষ্টি করে এবং এ বুদবুদ প্রসারিত হতে থাকে ফলে CO2 গ্যাসের চাপে পাউরুটি ফুলে উঠে। ২. ফার্মেন্টেশন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে বিভিন্ন পদার্থ হতে (যেমন: আঙ্গুর, আপেল, নাশপাতি প্রভৃতি ফলের রস, তালের রস, চিটাগুড় ইত্যাদি) মদ প্রস্তুত করা হয়। ৩. ফার্মেন্টেশন প্রক্রিয়ায় দুধের সাথে বিভিন্ন ব্যাকটেরিয়া (যেমন: Streptococcus lactis প্রভৃতি) যোগ করে দই ও পনির প্রস্তুত করা হয়।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়া দুটির মধ্যে যেটি শিল্পে অবদান রাখে- তা…
উদ্দীপক

Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর