উদ্দীপকের প্রক্রিয়া দুটির মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয়ই বিদ্যমান বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়া দুটি হলো যথাক্রমে শ্বসনের দুটি ধাপ সবাত শ্বসন ও অবাত শ্বসন। সবাত শ্বসন ও অবাত শ্বসনের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য দুই দেখা যায়- নিচে তা বিশ্লেষণ করা হলো— সাদৃশ্য : ১. সবাত ও অবাত শ্বসনের উভয়েরই প্রথম ধাপ গ্লাইকোলাইসিস। ২. উভয় ধাপের গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সাইটোপ্লাজমে ঘটে থাকে। ৩. উভয় ধাপের শ্বাসনিক বস্তু হলো CO2 ৪. উভয় ধাপেই শক্তি উৎপন্ন হয়। বৈসাদৃশ্য : ১. সবাত শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় কিন্তু অবাত শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না। ২. সবাত শ্বসনে পাইরুভিক এসিডের সম্পূর্ণ জারণ ঘটে কিন্তু অবাত শ্বসনে পাইরুভিক এসিডের আংশিক জারণ ঘটে। ৩. সবাত শ্বসনে অধিক পরিমাণে CO2 উৎপন্ন হয় কিন্তু অবাত শ্বসনে অল্প পরিমাণ CO2উৎপন্ন হয় আদৌ হয় না। ৪. সবাত শ্বসনে পানি উৎপন্ন হয় কিন্তু অবাত শ্বসনে পানি উৎপন্ন হয় না। ৫. সবাত শ্বসনে অ্যালকোহল ও ল্যাকটিক এসিড উৎপন্ন হয় না কিন্তু অবাত শ্বসনে অ্যালকোহল ও ল্যাকটিক এসিড উৎপন্ন হয়। ৬. সবাত শ্বসন সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়াতে ঘটে থাকে কিন্তু অবাত শ্বসন মাইট্রোকন্ড্রিয়ার বাইরে অর্থাৎ সাইটোপ্লাজমে ঘটে। ৭. সবাত শ্বসন অধিকাংশ উদ্ভিদ ও প্রাণিদেহে ঘটে কিন্তু অবাত শ্বসন কিছু অণুজীব, পরজীবী প্রাণী, বীজ প্রভৃতির ক্ষেত্রে ঘটে। উন্নত জীবে O2 এর অভাবে সাময়িকভাবে ঘটে। ৮. সবাত শ্বসনে অধিক পরিমাণ শক্তি (38টি ATP) উৎপন্ন হয় কিন্তু অবাত শ্বসনে স্বল্প পরিমাণ শক্তি (2টি ATP) উৎপন্ন হয়।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকের প্রক্রিয়া দুটির মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয়ই বিদ্যমান…
উদ্দীপক

Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর