উদ্দীপকের শক্তি উৎপাদনকারী ধাপসমূহ ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের প্রক্রিয়াটি হলো গ্লাইকোলাইসিস। গুকোজকে শ্বসনিক বস্তু ধরলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি পর্যায়ক্রমিকভাবে নিম্নরূপ দাঁড়ায় : (i) গ্লুকোজ, ATP হতে একটি ফসফেট গ্রহণ করে গ্লুকোজ-৬ ফসফেট-এ পরিণত হয়। (ii) গ্লুকোজ-৬-ফসফেট, ফ্রুক্টোজ-৬ ফসফেট-এ রূপান্তরিত হয়। (iii) ফুক্টোজ-৬-ফসফেট, ATP হতে একটি ফসফেট গ্রহণ করে ফ্রুক্টোজ-১, ৬- বিসফসফেট-এ পরিণত হয়। (iv) ফুক্টোজ-১৬-বিসফসফেট (৬ কার্বনবিশিষ্ট) ভেঙে এক অণু ৩ ফসফোগ্লিসার্যালডিহাইড (৩ কার্বনবিশিষ্ট) এবং এক অণু ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট (৩ কার্বনবিশিষ্ট) সৃষ্টি হয়। (v) ৩-ফসফোগ্লিসার্যালডিহাইড এক অণু অজৈব ফসফেট গ্রহণ করে ১,৩ বিসফসফোগ্লিসারিক অ্যাসিড-এ পরিণত হয়। (vi) ১, ৩- বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, একটি ফসফেট হারিয়ে ৩ ফসফোগ্লিসারিক অ্যাসিড-এ পরিণত হয়। (vii) ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারোমিউটেজ এনজাইমের কার্যকারিতায়, ২-ফসফোগ্লিসারিক অ্যাসিড-এ পরিণত হয়। (viii) ২-ফসফোগ্লিসারিক অ্যাসিড, ইনলেজ এনজাইমের কার্যকারিতায়, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড-এ পরিণত হয়। (ix) ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইমের কার্যকারিতায়, পাইরুভিক অ্যাসিড-এ পরিণত হয়। গুকোজ হতে পাইরুভিক অ্যাসিড সৃষ্টির মাধ্যমেই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার সমাপ্তি ঘটে।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকের শক্তি উৎপাদনকারী ধাপসমূহ ব্যাখ্যা করো ।
উদ্দীপক

Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর