উদ্দীপকের গ্লুকোজ হতে উৎপাদিত শক্তির হিসাব দেখাও ।
উত্তর: উদ্দীপকের প্রক্রিয়াটি সবাত শ্বসন এর ধাপ। সবাত শ্বসন একটি কোষীয় শ্বসন। সবাত শ্বসন প্রক্রিয়াটি চারটি ধাপে ঘটে।যথা- ১.গ্লাইকোলাইসিস ২.পাইরুভিক এসিডের জারণ ৩.ক্রেবস্ চক্র ৪.ইলেকট্রন ট্রান্সফার ও অক্সিডেটিভ ফসফোরাইলেশন সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে CO2 ও পানি উৎপাদনকালে নিম্নরূপ শক্তি উৎপাদন করে: গ্লাইকোলাইসিস - এ প্রক্রিয়ায় 2 টি ATP তৈরি হয়। পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন- এ প্রক্রিয়ায় কোনো ATP তৈরি হয় না। ক্রেবস্ চক্র- এ প্রক্রিয়ায় 2 টি ATP তৈরি হয়। ETC - এ প্রক্রিয়ায় 32 টি ATP তৈরি হয়। সবাত শ্বসনে সর্বমোট 36 টি ATP তৈরি হয়।বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় প্রতিটি ATP হতে মোট 10 kcal শক্তি সরবরাহ হয়,,সে হিসেবে 36 টি ATP থেকে সর্বমোট 360 kcal শক্তি সরবরাহ হয়। সুতরাং বলা যায়,সবাত শ্বসনে এক অনু গ্লুকোজ ভেঙে সর্বমোট 360 kcal শক্তি উৎপাদিত হয়।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপকের গ্লুকোজ হতে উৎপাদিত শক্তির হিসাব দেখাও ।
উদ্দীপক

Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর