উদ্দীপক প্রদর্শিত প্রক্রিয়ায় প্রথম তিনটি বিক্রিয়া বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রদর্শিত প্রক্রিয়াটি হলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া যা সবাত শ্বসনের প্রথম পর্যায়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অণু ৩-কার্বনবিশিষ্ট পাইরুভিক এসিডে পরিণত হয়। নিচে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার প্রথম তিনটি বিক্রিয়া বর্ণনা করা হলো- ১ম ধাপ : প্রথমে গ্লুকোজ এক অণু ATP দ্বারা ফসফেটযুক্ত হয়ে শক্তি সঞ্চয় করে গ্লুকোজ ৬-ফসফেটে পরিণত হয়। হেক্সোকাইনেজ এনজাইম এক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করে। ATP ফসফেট ত্যাগ করে ADP তে পরিণত হয়। বিক্রিয়াটি একমুখী। গ্লুকোজ + ATP =গ্লুকোজ ৬ ফসফেট + ADP (হেক্সোকাইনেজ এনজাইম) ২ধাপ: গ্লুকোজ ৬-ফসফেট ফসফোফ্রুকটো আইসোমারেজ এনজাইমের প্রভাবে ফ্রুকটোজ ৬-ফসফেটে পরিণত হয়। গ্লুকোজ ৬-ফসফেট = ফ্রুক্টোজ ৬-ফসফেট(আইসোমারেজ এনজাইম )। ৩য় ধাপ: গ্লুকোজ ও ফসফেট ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতিতে ফসফোফ্রুকটোকাইনেজ এনজাইমের প্রভাবে ATP দ্বারা ফসফেট যুক্ত হয়ে ফ্রুক্টোজ-১, ৬-বিসফসফেটে পরিণত হয়। এসময় ATP হতে ADP তৈরি হয়। ফ্রুক্টোজ ৬-ফসফেট= ফ্রুক্টোজ-১, ৬-বিসফসফেট।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
উদ্দীপক প্রদর্শিত প্রক্রিয়ায় প্রথম তিনটি বিক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর