সবাত শ্বসনের উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়ার সাথে তার পরবর্তী চক্রের পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি হলো সবাত শ্বসনের প্রথম পর্যায় গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এবং তার পরবর্তী চক্রটি হলো ক্রেবস চক্র। নিচে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এবং ক্রেবস চক্রের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো- ১. গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি শ্বসনের প্রথম পর্যায়। সবাত ও অবাত উভয় শ্বসনেই ঘটে। অপরদিকে ক্রেবসচক্র সবাত শ্বসনের দ্বিতীয় পর্যায় (প্রধান তিনটি ধাপ ধরে) এবং এখানেই সীমাবদ্ধ। ২. গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কোষের সাইটোপ্লাজমে ঘটে। কিন্তু ক্রেবসচক্র মাইটোটন্ড্রিয়ার ম্যাট্রিক্সে (ধাত্রে) ঘটে থাকে। ৩. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মাত্র ২ অণু ATP ব্যয় হয়। কিন্তু ক্রেবস চক্রে কোনো ATP ব্যয় হয় না। ৪. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কোনো O2 এর প্রয়োজন হয় না অন্যদিকে ক্রেবস চক্রে O2 এর প্রয়োজন হয়। ৫. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কোনো CO2, উৎপন্ন হয় না। অপরদিকে ক্রেবস চক্রে CO2, উৎপন্ন হয়। ৬. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় শ্বসন বস্তুর আংশিক জারণ ঘটে। কিন্তু ক্রেবসচক্রে শ্বসন বস্তুর সম্পূর্ণ জারণ ঘটে।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
সবাত শ্বসনের উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়ার সাথে তার পরবর্তী চক্রের …
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর