উদ্দীপকের উল্লেখিত চক্রটি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে একটি চক্রের মাধ্যমে সম্পূর্ণভাবে জারিত হয়ে CO2 ও শক্তি উৎপন্ন করে।সুতরাং এটি ক্রেবস চক্র।
এ চক্রটির তাৎপর্য নিচে বিশ্লেষণ করা হলো -
i) ক্রেবস্ চক্র শর্করা, ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড জারণের সাধারণ পথ। জীবকোষে অধিকাংশ বিজারক সহ উৎসেচক NADH2, FADH2 এই পথে সংশ্লেষিত হয়
(ii) প্রতি অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণে ক্রেবস্ চক্র থেকে ATP 24 অণু উৎপন্ন হয়।
(iii) ক্রেবস্ চক্র অপচিতিমূলক বিপাকীয় পথের একটি পর্যায় হলেও এই পথে সংশ্লেষিত বহু জৈব যৌগ উপচিতিমূলক কাজে ব্যবহৃত হয়।
(iv) আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড ও অক্সলো অ্যাসিটিক অ্যাসিড নাইট্রোজেন বিপাকের সঙ্গে সরাসরি যোগসূত্র রচনা করে।
(v) সাক্সিনিল CoA ক্লোরোফিল, হিমোগ্লোবিন, সাইটোক্রোম প্রভৃতি যৌগ সংশ্লেষে অংশগ্রহণ করে।
(vi) অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পরিমিডিন, অ্যালকালয়েড যৌগ গঠনে অংশগ্রহণ করে।
(vii) ক্রেবস্ চক্রে উৎপন্ন জৈব অ্যাসিডগুলি জৈব অ্যাসিড বিপাকে সক্রিয় অংশগ্রহণ করে।
সুতরাং বলা যায়, ক্রেবস চক্রের গুরুত্ব অপরিসীম ।