শেয়ারFacebookWhatsApp

X হতে Y অবস্থায় উপনীত হওয়ার ক্ষেত্রে আধুনিক মতবাদটি বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকের চিত্র-X ও Y দ্বারা যথাক্রমে পত্ররন্ধের বন্ধ ও খোলাকে দেখানো হয়েছে। X হতে Y অবস্থায় উপনীত হওয়া অর্থাৎ পত্ররন্ধ্র খোলার আধুনিক মতবাদ নিচে ব্যাখ্যা করা হলো- বিজ্ঞানী Lexit (1974) এ মতবাদের প্রবক্তা। তিনি পত্ররন্ধ্র খোলা ও বন্ধের ব্যাপারে ক্যাটায়ন, তথা (পটাশিয়াম আয়নকে (K+) দায়ী করেছেন। দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে রক্ষীকোষে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গুকোজ উৎপন্ন হয় এবং এজন্য রক্ষীকোষস্ত কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়। ফলে রক্ষীকোষের pH- বেড়ে যায় এবং অম্লতা হ্রাস পায়। এসময় রক্ষীকোষে সঞ্চিত শ্বেতসার প্রথমে ম্যালিক অ্যাসিডে পরিণত হয়, পরে ম্যালিক অ্যাসিড [R(COOH)₂] বিশ্লিষ্ট হয়ে অ্যানায়ন (ম্যালেট) ও ক্যাটায়নে (H+) পরিণত হয়। [চিত্র] অ্যানায়ন (ম্যালেট/R(COO-)2) রক্ষীকোষে সঞ্চিত থাকে, কিন্তু ক্যাটায়ন [প্রোটন (H+)] রক্ষীকোষ থেকে বেরিয়ে পার্শ্ববর্তী কোষে চলে যায়। এর ফলে রক্ষীকোষের ভেতর ঋণাত্মক আধানযুক্ত হয় এবং pH বেড়ে যায়। এ অবস্থা রক্ষীকোষকে আরো ম্যালিক অ্যাসিড সংশ্লেষণে উদ্বুদ্ধ করে। রক্ষীকোষের ভেতরে সৃষ্ট ঋণাত্মক আধানকে সমতাবিধান করার জন্য পার্শ্ববর্তী কোষ থেকে নিষ্ক্রিয়ভাবে K+ রক্ষীকোষের ভেতরে প্রবেশ করে এবং ম্যালেটের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ম্যালেট [R(COOK)2] গঠন করে। এই পটাশিয়াম ম্যালেট যৌগ রক্ষীকোষের অভিস্রবণিক চাপ বহুগুণে বাড়িয়ে দেয়। এসময় রক্ষীকোষের রসস্ফীতি চাপ (TP) বেড়ে যায়। রক্ষীকোষের ভেতরের দিকের প্রাচীর অধিক পুরু এবং বাইরের দিকের প্রাচীর তুলনামূলক পাতলা হওয়ায় রসস্ফীতি চাপে রক্ষীকোষের বাইরের দিকে স্ফীত হয়ে ধনুকের মত বেঁকে যায় ফলে পত্ররন্ধ্র খুলে যায়। [চিত্র] রাতের বেলা বিপরীতমুখী ঘটনা ঘটার কারণে রক্ষীকোষে ম্যালিক অ্যাসিড বৃদ্ধি পায়। ম্যালিক অ্যাসিড CO₂ ত্যাগ করে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় যা কতগুলো ধারাবাহিক বিক্রিয়া শেষে অদ্রবণীয় শ্বেতসারে রূপান্তরিত হয়ে কোষে সঞ্চিত হতে থাকে। এর ফলে রক্ষীকোষের অভিস্রবণিক চাপ হ্রাস পেতে থাকে এবং পানি দ্রুত রক্ষীকোষ থেকে পার্শ্ববর্তী কোষসমূহে বের হয়ে আসে। এতে রক্ষীকোষ শিথিল হয়ে পত্ররন্ধ্রকে বন্ধ করে দেয়। বিজ্ঞানী Noggle এবং Fritz(1976) প্রোটন প্রবাহ মতবাদের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করে তা সমর্থন করেন।

HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল

X হতে Y অবস্থায় উপনীত হওয়ার ক্ষেত্রে আধুনিক মতবাদটি বর্ণনা কর।

উদ্দীপক

নিচের চিত্র দুটি লক্ষ কর- question image

ঢাকা কলেজ · 2025

উত্তর

যেকোনো নির্দিষ্ট সময়ে সবুজ উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার হার নিয়ন্ত্রণকারী ফ্যাক্টরকে লিমিটিং ফ্যাক্টর বলে।

উত্তর

ক্রেবস চক্রকে TCA চক্র বলা হয়। কারণ- এই চক্রের প্রথম উৎপাদিত যৌগটি সাইট্রিক এসিড হওয়ায় একে সাইট্রিক এসিড চক্র-ও বলা হয়। সাইট্রিক এসিডে তিনটি কার্বক্সিল (-COOH) গ্রুপ থাকায় একে বর্তমানে ট্রাই কার্বোক্সিলিক এসিড চক্র বা TCA চক্র বলা হয়।

উত্তর

উদ্দীপকের চিত্র-X ও Y দ্বারা যথাক্রমে পত্ররন্ধের বন্ধ ও খোলাকে দেখানো হয়েছে। X হতে Y অবস্থায় উপনীত হওয়া অর্থাৎ পত্ররন্ধ্র খোলার আধুনিক মতবাদ নিচে ব্যাখ্যা করা হলো- বিজ্ঞানী Lexit (1974) এ মতবাদের প্রবক্তা। তিনি পত্ররন্ধ্র খোলা ও বন্ধের ব্যাপারে ক্যাটায়ন, তথা (পটাশিয়াম আয়নকে (K+) দায়ী করেছেন। দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে রক্ষীকোষে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গুকোজ উৎপন্ন হয় এবং এজন্য রক্ষীকোষস্ত কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়। ফলে রক্ষীকোষের pH- বেড়ে যায় এবং অম্লতা হ্রাস পায়। এসময় রক্ষীকোষে সঞ্চিত শ্বেতসার প্রথমে ম্যালিক অ্যাসিডে পরিণত হয়, পরে ম্যালিক অ্যাসিড [R(COOH)₂] বিশ্লিষ্ট হয়ে অ্যানায়ন (ম্যালেট) ও ক্যাটায়নে (H+) পরিণত হয়। question image question image অ্যানায়ন (ম্যালেট/R(COO-)2) রক্ষীকোষে সঞ্চিত থাকে, কিন্তু ক্যাটায়ন [প্রোটন (H+)] রক্ষীকোষ থেকে বেরিয়ে পার্শ্ববর্তী কোষে চলে যায়। এর ফলে রক্ষীকোষের ভেতর ঋণাত্মক আধানযুক্ত হয় এবং pH বেড়ে যায়। এ অবস্থা রক্ষীকোষকে আরো ম্যালিক অ্যাসিড সংশ্লেষণে উদ্বুদ্ধ করে। রক্ষীকোষের ভেতরে সৃষ্ট ঋণাত্মক আধানকে সমতাবিধান করার জন্য পার্শ্ববর্তী কোষ থেকে নিষ্ক্রিয়ভাবে K+ রক্ষীকোষের ভেতরে প্রবেশ করে এবং ম্যালেটের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ম্যালেট [R(COOK)2] গঠন করে। এই পটাশিয়াম ম্যালেট যৌগ রক্ষীকোষের অভিস্রবণিক চাপ বহুগুণে বাড়িয়ে দেয়। এসময় রক্ষীকোষের রসস্ফীতি চাপ (TP) বেড়ে যায়। রক্ষীকোষের ভেতরের দিকের প্রাচীর অধিক পুরু এবং বাইরের দিকের প্রাচীর তুলনামূলক পাতলা হওয়ায় রসস্ফীতি চাপে রক্ষীকোষের বাইরের দিকে স্ফীত হয়ে ধনুকের মত বেঁকে যায় ফলে পত্ররন্ধ্র খুলে যায়। question image রাতের বেলা বিপরীতমুখী ঘটনা ঘটার কারণে রক্ষীকোষে ম্যালিক অ্যাসিড বৃদ্ধি পায়। ম্যালিক অ্যাসিড CO₂ ত্যাগ করে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় যা কতগুলো ধারাবাহিক বিক্রিয়া শেষে অদ্রবণীয় শ্বেতসারে রূপান্তরিত হয়ে কোষে সঞ্চিত হতে থাকে। এর ফলে রক্ষীকোষের অভিস্রবণিক চাপ হ্রাস পেতে থাকে এবং পানি দ্রুত রক্ষীকোষ থেকে পার্শ্ববর্তী কোষসমূহে বের হয়ে আসে। এতে রক্ষীকোষ শিথিল হয়ে পত্ররন্ধ্রকে বন্ধ করে দেয়। বিজ্ঞানী Noggle এবং Fritz(1976) প্রোটন প্রবাহ মতবাদের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করে তা সমর্থন করেন।

উত্তর

পত্ররন্ধ্র বন্ধ অবস্থা থেকে খোলা অবস্থা প্রাপ্ত হওয়া একদিকে যেমন প্রয়োজনীয় তেমনি কিছু ক্ষেত্রে তা ক্ষতিকর। নিচে তা ব্যাখ্যা করা হলো- উপকারী দিক: উক্ত প্রক্রিয়ায় পত্ররন্দ্র খোলা ও বন্ধ হওয়ার মাধ্যমে পানি প্রস্বেদন প্রক্রিয়ায় বাষ্পায়িত হয়। ফলে অন্যান্য শারীরবৃত্তীয় কার্যক্রম সঠিকভাবে চলতে পারে। পরোক্ষভাবে, এ প্রস্বেদন সালোকসংশ্লেষণে সাহায্য করে। সকল কোষে পানি ও খনিজ লবণের সরবরাহ নিশ্চিত হয় এ প্রক্রিয়ার জন্য। প্রস্বেদন গাছ এর তাপীয় সমতা বজায় রাখতে ও অভিস্রবণ প্রক্রিয়া চালু রাখতে ভূমিকা রাখে। ফলে খাদ্যরস উপরে উঠানো সহজ হয়। এছাড়াও খাদ্য পরিবহণ ও দৈহিক বৃদ্ধিতে প্রস্বেদনের ভূমিকা অনেক। অপকারী দিক : মাটিতে পানির অভাব দেখা দিলেই প্রস্বেদন উদ্ভিদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। মাটিতে পানির অভাবের জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক উদ্ভিদ মাটি হতে যে পরিমাণ পানি শোষণ করে তার অধিক পরিমাণ প্রস্বেদনে বের হয়ে গেলে তার অন্তঃচাপ কমে যায়; ফলে গাছটি নিস্তেজ হয়ে পড়ে (উইলটিং)। কয়েকদিনের জন্য এ অবস্থা চলতে থাকলে গাছটি মরে যায়। প্রস্বেদনের কারণে শোষিত পানির কিছুটা অপচয় হয়।
HSCBiology 1st PaperChapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়াটির ক্ষেত্রে বাতাসে O2_2-এর পরিমাণ একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত বৃদ্ধি করা হলে প্রক্রিয়াটির হার কী ঘটবে?

Dinajpur · 2016

  • বৃদ্ধি পাবে
  • হ্রাস পাবে
  • অপরিবর্তিত থাকবে
  • বন্ধ হয়ে যাবে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: 'yy^{\prime} এর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য- i. উপজাত হিসেবে নির্গত হয় ii. ফটোলাইসিসের ফলে উৎপন্ন হয়। iii. আলোক নিরপেক্ষ অধ্যায়ে উৎপন্ন হয় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত NAD হলো— i. অজৈব যৌগ ii. প্রোসথেটিক গ্রুপ iii. কো-এনজাইম নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত এনজাইম কোনটি?

Barisal · 2016

  • আইসোমারেজ
  • অক্সিডেরিডাকটেজ
  • লাইয়েজ
  • লাইগেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিসাবে ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড ও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দুটি ভিন্ন গতিপথ অনুসরণ করে। তবে পরের গতিপথটির উৎপাদনশীলতা বেশি। দ্বিতীয় গতিপথ অনুসরণকারী উদ্ভিদের উৎপাদনশীলতা বেশি, কারণ— i. দুই ধরনের ক্লোরোপ্লাস্ট বিদ্যমান ii. অধিক তাপ সহনশীল iii. বেশি ঘনত্বের CO2_2 প্রয়োজন নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিসাবে ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড ও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দুটি ভিন্ন গতিপথ অনুসরণ করে। তবে পরের গতিপথটির উৎপাদনশীলতা বেশি। উদ্দীপকে উল্লিখিত প্রথম গতিপথে CO2_2 যুক্ত করে কোন এনজাইম?

Comilla · 2016

  • কাইনেজ
  • রুবিস্কো
  • ডিহাইড্রিজিনেজ
  • আইসোমারেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: দিনের বেলা P খোলা থাকার কারণ— i. বহিঃঅভিস্রবণ ii. অন্তঃঅভিস্রবণ iii. রক্ষীকোষের স্ফীতি নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: Q চিহ্নিত অংশে থাকে- i. বড় নিউক্লিয়াস ii. বহু ক্লোরোপ্লাস্ট iii. হালকা সাইটোপ্লাজম নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্ভিদ ঢেকে রাখল। কিছু সময় পর সে লক্ষ করল পলিথিন ব্যাগে ঘামের মত পানি জমা হয়েছে। উল্লিখিত পদ্ধতিটি নিয়ন্ত্রণ করে প্রধানত নিচের কোনটি?

Rajshahi · 2016

  • সঙ্গীকোষ
  • ভ্রুণীয় কোষ
  • রক্ষীকোষ
  • পরাগরেণু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্ভিদ ঢেকে রাখল। কিছু সময় পর সে লক্ষ করল পলিথিন ব্যাগে ঘামের মত পানি জমা হয়েছে। সিমির লক্ষ করা পদ্ধতি কোনটি?

Rajshahi · 2016

  • অভিস্রবণ
  • প্রস্বেদন
  • প্লাজমোলাইসিস
  • সালোকসংশ্লেষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: P চিহ্নিত অংশটির কাজ হলো- i. সালোকসংশ্লেষণের সময় CO2_2 গ্রহণ ও O2_2 ত্যাগ করা ii. শ্বসনের সময় O2_2 গ্রহণ ও CO2_2 ত্যাগ করা iii. পানি বাষ্পাকারে বের করে দেয়া নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: চিত্রে P চিহ্নিত অংশটির নাম কী?

Dhaka · 2016

  • পত্ররন্ধ্র
  • রক্ষীকোষ
  • সঙ্গীকোষ
  • সহকারী কোষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়াটির ক্ষেত্রে বাতানিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: 'y [গণিত] এর ক্ষেত্রে নিচের কোনটি প্রউদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত NAD হলো— iউদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত এনজাইম কোনউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিউদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: দিনের বেলা P খোলা থাকার কারণ— উদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: Q চিহ্নিত অংশে থাকে- i. বড় নিউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: P চিহ্নিত অংশটির কাজ হলো- i. সালোকসংশ্লেষণেচিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: চিত্রে P চিহ্নিত অংশটির নাম কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।