শেয়ারFacebookWhatsApp

প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট মতবাদকে কেন সক্রিয় মতবাদ বলা হয়? ব্যাখ্যা কর।

উত্তর: বিপাকীয় শক্তির সহায়তায় ঘনত্বক্রমের বিরুদ্ধে আয়ন শোষণ প্রক্রিয়াকে সক্রিয় পরিশোষণ বলে। সক্রিয় পরিশোষণ প্রক্রিয়ায় ঘনত্ব নতিমাত্রার বিপরীতে আয়ন প্রবাহিত হয়। অর্থাৎ কম ঘনত্বের বহিঃস্থ দ্রবণ থেকে বেশি ঘনত্বের কোষ দ্রবণের দিকে প্রবাহিত হয়। ঘনত্ব নতিমাত্রার বিপরীত দিকে আয়ন শোষিত হওয়ার জন্য বিপাকীয় শক্তির প্রয়োজন হয়। প্রোটন-অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট মতবাদে পদার্থ মাধ্যমে অনুকূল পরিবহনের জন্য শক্তির ব্যবহার হয়। এটি কোষঝিল্লির ঘনত্ব পার্থক্যের বিরুদ্ধে অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন পরিবহন করে। প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট মতবাদে শক্তির ব্যবহার হয় এবং এটি ঘনত্ব পার্থক্যের বিরুদ্ধে ঘটে বলে একে সক্রিয় মতবাদ বলা হয়।

HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল

প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট মতবাদকে কেন সক্রিয় মতবাদ বলা হয়? ব্…

উদ্দীপক

আখে যেভাবে CO2CO_2 থেকে গ্লুকোজ তৈরি হয়, কাঁঠাল গাছে সেভাবে হয় না। কিন্তু উভয় উদ্ভিন্ডদেই গ্লুকোজ থেকে CO2CO_2 তৈরির প্রক্রিয়া একই। শেষোক্ত প্রক্রিয়ার একটি চক্রে মাইটোকন্ড্রিয়াতে চার অণু CO2CO_2 তৈরি হয়।

Rajshahi · 2025

উত্তর

কি যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ (সাধারণত পাতা) হতে প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যায় তাই প্রস্বেদন।

উত্তর

বিপাকীয় শক্তির সহায়তায় ঘনত্বক্রমের বিরুদ্ধে আয়ন শোষণ প্রক্রিয়াকে সক্রিয় পরিশোষণ বলে। সক্রিয় পরিশোষণ প্রক্রিয়ায় ঘনত্ব নতিমাত্রার বিপরীতে আয়ন প্রবাহিত হয়। অর্থাৎ কম ঘনত্বের বহিঃস্থ দ্রবণ থেকে বেশি ঘনত্বের কোষ দ্রবণের দিকে প্রবাহিত হয়। ঘনত্ব নতিমাত্রার বিপরীত দিকে আয়ন শোষিত হওয়ার জন্য বিপাকীয় শক্তির প্রয়োজন হয়। প্রোটন-অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট মতবাদে পদার্থ মাধ্যমে অনুকূল পরিবহনের জন্য শক্তির ব্যবহার হয়। এটি কোষঝিল্লির ঘনত্ব পার্থক্যের বিরুদ্ধে অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন পরিবহন করে। প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট মতবাদে শক্তির ব্যবহার হয় এবং এটি ঘনত্ব পার্থক্যের বিরুদ্ধে ঘটে বলে একে সক্রিয় মতবাদ বলা হয়।

উত্তর

উদ্দীপকের শেষ বাক্যে উল্লেখিত চক্রটি হলো ক্রেবস চক্র। ক্রেবস চক্র কোষের মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়। নিচে ক্রেবস চক্রটি চিত্রের সাহায্যে দেখানো হলো- question image

উত্তর

উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদ দুটি হলো, আখ যা C4C_4 উদ্ভিদ এবং কাঁঠাল গাছ যা C3C_3 উদ্ভিদ নামে পরিচিত। C4C_4 উদ্ভিদ হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4C_4 চক্র এবং C3C_3 উদ্ভিদ ক্যালভিন চক্র বা C3C_3 চক্রের মাধ্যমে কার্বন বিজারণ করে। C3C_3 এবং C4C_4 উদ্ভিদের কার্বন আত্তীকরণ প্রক্রিয়া ভিন্ন। নিচে প্রথম বাক্যটির আলোকে তা বিশ্লেষণ করা হলো- C4C_4 উদ্ভিদের কার্বন আত্তীকরণ: যেসব উদ্ভিদে C4C_4 চক্রের মাধ্যমে কার্বন বিজারণ হয় তাদেরকে C4C_4 উদ্ভিদ বলে। ভুট্টা অর্থাৎ C4C_4 উদ্ভিদে প্রথমে মেসোফিল কোষে অবস্থিত ৩-কার্বনবিশিষ্ট ফসফোইনল পাইরুভিক এসিড এর সাথে বায়ুস্থ CO2CO_2 মিলিত হয়ে ৪-কার্বনবিশিষ্ট অক্সালো অ্যাসিটিক এসিড সৃষ্টি হয়। কার্বোক্সিলেজ এনজাইম এর সহায়তায় উৎপন্ন এই অক্সালো এসিড পরে ম্যালিক বা অ্যাস্পার্টিক এসিড-এ পরিণত হয়। পরবর্তীতে ম্যালিক এসিড এক অণু CO2CO_2 উৎপন্ন করে ৩-কার্বনবিশিষ্ট পাইরুভিক এসিডে পরিণত হয়। C3C_3 উদ্ভিদের কার্বন আত্তীকরণ: অপরদিকে, যেসব উদ্ভিদে C3C_3 চক্রের মাধ্যমে CO2CO_2 বিজারণ সম্পন্ন হয় তাদেরকে C3C_3 উদ্ভিদ বলে। আম, কাঁঠাল C3C_3 চক্রের মাধ্যমে CO2CO_2 বিজারণ বা আত্তীকরণ সম্পন্ন করে তাই আম, কাঁঠাল গাছ একটি C3C_3 উদ্ভিদ। এই উদ্ভিদে প্রথমে বায়ুস্থ CO2CO_2 ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে প্রবেশ করে ৫-কার্বনবিশিষ্ট রাইবুলোজ ১, ৫-বিসফসফেট এর সাথে যুক্ত হয়ে ৬-কার্বনবিশিষ্ট সম্পূর্ণ অস্থায়ী কিটো এসিড সৃষ্টি করে। এরপর ৬-কার্বনবিশিষ্ট কিটো এসিড এক অণু H2O\mathrm{H}_2 \mathrm{O} গ্রহণ করে হাইড্রোলাইসিস প্রক্রিয়ার সাথে সাথেই ২-অণু ৩- ফসফোগ্লিসারিক এসিড উৎপন্ন করে। পরবর্তীতে C3C_3 চক্রে ফসফেট, হাইড্রোজেন ইত্যাদি যোগ হয় এবং বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে CO2CO_2 আত্তীকরণ সম্পন্ন হয়। অতএব উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে একথা বলা যায় যে, নিঃসেন্দেহে প্রথম ও দ্বিতীয় অর্থাৎ আখ ও কাঁঠাল উদ্ভিদের কার্বন আত্তীকরণ ভিন্ন।
HSCBiology 1st PaperChapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব Rajshahi
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়াটির ক্ষেত্রে বাতাসে O2_2-এর পরিমাণ একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত বৃদ্ধি করা হলে প্রক্রিয়াটির হার কী ঘটবে?

Dinajpur · 2016

  • বৃদ্ধি পাবে
  • হ্রাস পাবে
  • অপরিবর্তিত থাকবে
  • বন্ধ হয়ে যাবে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: 'yy^{\prime} এর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য- i. উপজাত হিসেবে নির্গত হয় ii. ফটোলাইসিসের ফলে উৎপন্ন হয়। iii. আলোক নিরপেক্ষ অধ্যায়ে উৎপন্ন হয় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত NAD হলো— i. অজৈব যৌগ ii. প্রোসথেটিক গ্রুপ iii. কো-এনজাইম নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত এনজাইম কোনটি?

Barisal · 2016

  • আইসোমারেজ
  • অক্সিডেরিডাকটেজ
  • লাইয়েজ
  • লাইগেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিসাবে ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড ও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দুটি ভিন্ন গতিপথ অনুসরণ করে। তবে পরের গতিপথটির উৎপাদনশীলতা বেশি। দ্বিতীয় গতিপথ অনুসরণকারী উদ্ভিদের উৎপাদনশীলতা বেশি, কারণ— i. দুই ধরনের ক্লোরোপ্লাস্ট বিদ্যমান ii. অধিক তাপ সহনশীল iii. বেশি ঘনত্বের CO2_2 প্রয়োজন নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিসাবে ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড ও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দুটি ভিন্ন গতিপথ অনুসরণ করে। তবে পরের গতিপথটির উৎপাদনশীলতা বেশি। উদ্দীপকে উল্লিখিত প্রথম গতিপথে CO2_2 যুক্ত করে কোন এনজাইম?

Comilla · 2016

  • কাইনেজ
  • রুবিস্কো
  • ডিহাইড্রিজিনেজ
  • আইসোমারেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: দিনের বেলা P খোলা থাকার কারণ— i. বহিঃঅভিস্রবণ ii. অন্তঃঅভিস্রবণ iii. রক্ষীকোষের স্ফীতি নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: Q চিহ্নিত অংশে থাকে- i. বড় নিউক্লিয়াস ii. বহু ক্লোরোপ্লাস্ট iii. হালকা সাইটোপ্লাজম নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্ভিদ ঢেকে রাখল। কিছু সময় পর সে লক্ষ করল পলিথিন ব্যাগে ঘামের মত পানি জমা হয়েছে। উল্লিখিত পদ্ধতিটি নিয়ন্ত্রণ করে প্রধানত নিচের কোনটি?

Rajshahi · 2016

  • সঙ্গীকোষ
  • ভ্রুণীয় কোষ
  • রক্ষীকোষ
  • পরাগরেণু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্ভিদ ঢেকে রাখল। কিছু সময় পর সে লক্ষ করল পলিথিন ব্যাগে ঘামের মত পানি জমা হয়েছে। সিমির লক্ষ করা পদ্ধতি কোনটি?

Rajshahi · 2016

  • অভিস্রবণ
  • প্রস্বেদন
  • প্লাজমোলাইসিস
  • সালোকসংশ্লেষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: P চিহ্নিত অংশটির কাজ হলো- i. সালোকসংশ্লেষণের সময় CO2_2 গ্রহণ ও O2_2 ত্যাগ করা ii. শ্বসনের সময় O2_2 গ্রহণ ও CO2_2 ত্যাগ করা iii. পানি বাষ্পাকারে বের করে দেয়া নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: চিত্রে P চিহ্নিত অংশটির নাম কী?

Dhaka · 2016

  • পত্ররন্ধ্র
  • রক্ষীকোষ
  • সঙ্গীকোষ
  • সহকারী কোষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়াটির ক্ষেত্রে বাতানিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: 'y [গণিত] এর ক্ষেত্রে নিচের কোনটি প্রউদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত NAD হলো— iউদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত এনজাইম কোনউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিউদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: দিনের বেলা P খোলা থাকার কারণ— উদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: Q চিহ্নিত অংশে থাকে- i. বড় নিউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: P চিহ্নিত অংশটির কাজ হলো- i. সালোকসংশ্লেষণেচিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: চিত্রে P চিহ্নিত অংশটির নাম কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।