আয়ন বিনিময় প্রক্রিয়াকে নিষ্ক্রিয় পরিশোষণ বলার কারণ কি?
উত্তর: নিষ্ক্রিয় লবণ পরিশোষণ (Passive Salt absorption): যে পরিশোষণ প্রক্রিয়ায় আয়ন শোষণের জন্য কোনে বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োগের প্রয়োজন হয় না সেই পরিশোষণই হলো নিষ্ক্রিয় পরিশোষণ। উদ্ভিদমূলের কোষরস হতে হাইড্রোজেন (H) আয়ন বাইরের স্বরণে নির্গত হয়। তখন কোষের বৈদ্যুতিক নিরপেক্ষতা বজায় রাখার জন্য বাইরের দ্রবণ হতে ক্যাটায়ন (K+) কোষের অভ্যন্তরে প্রবেশ করে। একইভাবে হাইড্রোক্সিল (OH-) আয়নের বিনিময়ে অ্যানায়ন (CI-আয়ন) কোষরসে প্রবেশ করে। আয়ন এক্সচেঞ্জ বলতে আয়নের এরূপ বিনিময়কে বোঝানো হয়। ক্যাটায়ন ও অ্যানায়ন একসাথে পরিশোষিত হয় না।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
আয়ন বিনিময় প্রক্রিয়াকে নিষ্ক্রিয় পরিশোষণ বলার কারণ কি?
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর