আলোক শ্বসন বলতে কী বোঝায়?
উত্তর: আলোকশ্বসন বা ফটোরেসপিরেশন :আলোর সাহায্যে ০₂ গ্রহণ ও CO, ত্যাগ করার প্রক্রিয়া হলো ফটোরেসপিরেশন। সবুজ উদ্ভিদে C3 চক্র তথা ক্যালভিন চক্র চলাকালে পরিবেশে তীব্র আলো ও উচ্চ তাপমাত্রা সৃষ্টি হলে ফটোসিনথেসিস না হয়ে ফটোরেসপিরেশন ঘটে। ক্লোরোপ্লাস্টে CO₂ এর পরিমাণ কম এবং O2, এর পরিমাণ বেশি হলেই ফটোরেসপিরেশন হয়। তীব্র আলো ও অধিক তাপমাত্রায় (৩০° সে. এর উপর) গাছে পানি সংরক্ষণের জন্য পত্ররন্ধ বন্ধ হয়ে যায়, ফলে পাতার অভ্যন্তরে CO2, গ্যাস সীমিত হয়ে পড়ে। এমতাবস্থায় RuBP, CO2, এর পরিবর্তে O₂ এর সাথে বিক্রিয়া করে ২-কার্বনবিশিষ্ট গ্লাইকোলেট (glycolate) তৈরি করে। গ্লাইকোলেট ক্লোরোপ্লাস্ট ত্যাগ করে সাইটোপ্লাজম-এ এসে পারঅক্সিসোম (Peroxisome)-এ প্রবেশ করে। পারঅক্সিসোমে প্রবেশ করে গ্লাইকোলেট ০, এর সাথে বিক্রিয়া করে কিছু দ্রব্য তৈরি করে যা মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে এবং বিক্রিয়া শেষে CO₂ ত্যাগ করে। কাজেই ফটোরেসপিরেশন প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিসোম এবং মাইটোকন্ড্রিয়া- এ তিনটি অঙ্গাণু অংশগ্রহণ করে। ফটোরেসপিরেশন C4 উদ্ভিদের ফটোসিনথেসিস হার ২৫%পর্যন্ত কমাতে পারে।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
আলোক শ্বসন বলতে কী বোঝায়?
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
