নিউক্লিওটাইড বলতে কী বোঝায়?
উত্তর: নিউক্লিওটাইড (ইংরেজি: Nucleotides) হলো নিউক্লিওসাইড এবং ফসফেট সমন্বয়ে গঠিত এক ধরনের জৈব যৌগ যা নিউক্লিক এসিড পলিমার ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (DNA) ও রাইবোনিউক্লিক এসিড (RNA)-এর মনোমার হিসেবে কাজ করে। খাদ্যের মাধ্যমে নিউক্লিওটাইড পাওয়া যায় এবং সাধারণ পুষ্টি উপাদান থেকে যকৃতে নিউক্লিওটাইড সংশ্লেষিত হয়। নিউক্লিওটাইড তিনটি সাবইউনিট অণুর সমন্বয়ে গঠিত: একটি নাইট্রোজেনঘটিত ক্ষারক (নিউক্লিওবেস নামেও পরিচিত), একটি ৫-কার্বন বিশিষ্ট সুগার (রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ) এবং একটি থেকে তিনটি ফসফেট সমন্বিত একটি ফসফেট গ্রুপ। ডিএনএ-এর চারটি নাইট্রোজেনঘটিত ক্ষারক হলো গুয়ানিন, অ্যাডেনিন, সাইটোসিন এবং থাইমিন; আরএনএ-তে, থায়ামিনের জায়গায় ইউরাসিল ব্যবহৃত হয়।নিউক্লিওটাইড কোষে শক্তির প্যাকেট নিয়ে যায় নিউক্লিওসাইড ট্রাইফসফেটের (এটিপি, জিটিপি, সিটিপি এবং ইউটিপি) আকারে যা বিপাকীয় প্রক্রিয়াতে মূল ভূমিকা পালন করে থাকে।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
নিউক্লিওটাইড বলতে কী বোঝায়?
উদ্দীপক

Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর