ভুট্টা কেন C4 উদ্ভিদ?
উত্তর: H. P. Kortschak ও তাঁর সহযোগীরা 14CO2, প্রয়োগ করে ইক্ষু উদ্ভিদে এবং একই পদ্ধতি ব্যবহার করে Y. Karpiloy ও তাঁর সহযোগীরা ভুট্টা (Zea mays) উদ্ভিদ নিয়ে গবেষণা করে ৭০-৮০ ভাগ চিহ্নিত কার্বন, ৪-কার্বনবিশিষ্ট ম্যালিক অ্যাসিড এবং অ্যাসপারটিক অ্যাসিড দেখতে পান, অর্থাৎ গবেষণায় ব্যবহৃত “CO2 কোনো C3 পদার্থ সৃষ্টিতে অংশগ্রহণ না করে C4 পদার্থ সৃষ্টিতে অংশগ্রহণ করেছে। এটি ক্যালভিন চক্রের ব্যতিক্রম। পরবর্তীতে M.D. Hatch ও C.R. Slack নামক দুজন অস্ট্রেলীয় বিজ্ঞানী ইহু উদ্ভিদ নিয়ে আরো বিস্তারিত গবেষণা করে কার্বন বিজারণের এ ভিন্ন পথকে সুন্দরভাবে ব্যাখ্যা করেন, যা পরে Hatch & Slack গতিপথ বা C4 চক্র হিসেবে স্বীকৃতি পায়। (১৯৭০)। ডাইকার্বোক্সিলিক চক্র নামেও এটি পরিচিত। ভূট্টা উদ্ভিদ NADP-malic enzyme গতিপথের মাধ্যমে C4 চক্র সম্পন্ন করে তাই এটি C4 উদ্ভিদ।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল
ভুট্টা কেন C4 উদ্ভিদ?
উদ্দীপক

Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর

উত্তর