উদ্দীপকের প্রক্রিয়াটি হলো সবাত শ্বসন।
সবাত শ্বসন প্রক্রিয়াটি চারটি ধাপে ঘটে।যথা-
১.গ্লাইকোলাইসিস
২.পাইরুভিক এসিডের জারণ
৩.ক্রেবস্ চক্র
৪.ইলেকট্রন ট্রান্সফার ও অক্সিডেটিভ ফসফোরাইলেশন
সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে CO2 ও পানি উৎপাদনকালে নিম্নরূপ শক্তি উৎপাদন করে:
গ্লাইকোলাইসিস -
এ প্রক্রিয়ায় 2 টি ATP ও 2 টি NADH + H+ তৈরি হয়।
পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন-
এ প্রক্রিয়ায় ২ টি NADH + H+ তৈরি হয়।
ক্রেবস্ চক্র-
এ প্রক্রিয়ায় 6 টি NADH + H+,,,
2 টি FADH2 ও 2 টি ATP তৈরি করে।
ETC -
এ প্রক্রিয়ায় 32 টি ATP তৈরি হয়।
সবাত শ্বসনে সর্বমোট 36 টি ATP তৈরি হয়।বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় প্রতিটি ATP হতে মোট 10 kcal শক্তি সরবরাহ হয়,,সে হিসেবে 36 টি ATP থেকে সর্বমোট 360 kcal শক্তি সরবরাহ হয়।
সুতরাং বলা যায়,সবাত শ্বসনে সর্বমোট 360 kcal শক্তি উৎপাদিত হয়।