শেয়ারFacebookWhatsApp

গাঁজন বলতে কী বোঝায়?

উত্তর: কোষের বাইরে অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজ অণু অসম্পূর্ণভাবে জারিত হয়ে অ্যালকোহল বা ল্যাকটিক এসিড সৃষ্টি ও অল্প পরিমাণ শক্তি উৎপাদন প্রক্রিয়াকে ফার্মেন্টেশন বা গাঁজন বলে । ফার্মেন্টেশনের ফলে ইথানল অথবা ল্যাকটিক এসিড উৎপন্ন হয়। ফার্মেন্টশনে কোষের মধ্যে সৃষ্ট বিভিন্ন এনজাইম কোষের বাইরে নিঃসৃত হয়ে বিক্রিয়ায় অংশগ্রহণ করে ।

HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল

গাঁজন বলতে কী বোঝায়?

উদ্দীপক

question image

Dhaka · 2021

উত্তর

উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, বিকাশ ও জীবনধারনের জন্য যেসব উপাদান প্রয়োজন সেসব উপাদানকেই বলা হয় উদ্ভিদের পুষ্টি উপাদান।

উত্তর

কোষের বাইরে অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজ অণু অসম্পূর্ণভাবে জারিত হয়ে অ্যালকোহল বা ল্যাকটিক এসিড সৃষ্টি ও অল্প পরিমাণ শক্তি উৎপাদন প্রক্রিয়াকে ফার্মেন্টেশন বা গাঁজন বলে । ফার্মেন্টেশনের ফলে ইথানল অথবা ল্যাকটিক এসিড উৎপন্ন হয়। ফার্মেন্টশনে কোষের মধ্যে সৃষ্ট বিভিন্ন এনজাইম কোষের বাইরে নিঃসৃত হয়ে বিক্রিয়ায় অংশগ্রহণ করে ।

উত্তর

" উদ্দীপকে উল্লিখিত চিত্র-P দ্বারা পত্ররন্ধ্রকে বুঝানো হয়েছে। নিচে পত্ররন্ধ্রের গঠন চিত্রসহ বর্ণনা করা হলো- উদ্ভিদের বায়বীয় অংশের অর্থাৎ পাতার উর্ধ্ব ও নিম্নত্বকে বিদ্যমান দুটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ দিয়ে বেষ্টিত ও নিয়ন্ত্রিত বিশেষ ছিদ্রকে স্টোম্যাটা বা পত্ররন্ধ্র বলে। রক্ষীকোষের চারদিকে অবস্থিত কোষ সাধারণ ত্বকীয় কোষ থেকে একটু ভিন্ন যাদের সহকারী কোষ বলা হয়। পত্ররন্দ্রের নিচে একটি বড় বায়ুকুঠুরী থাকে যা শ্বাসকুঠুরী নামেও পরিচিত। পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া নির্ভর করে রক্ষীকোষদ্বয়ের উপর। রক্ষীকোষদ্বয়ের রন্ধ্র সংলগ্ন প্রাচীর বেশ পুরু কিন্তু বাইরের প্রাচীর বেশ পাতলা হয় এবং এদের মধ্যে একটি বড় নিউক্লিয়াস, ঘন সাইটোপ্লাজম ও বহু ক্লোরোপ্লাস্ট থাকে। রক্ষীকোষে প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকায় এটি খাদ্য তৈরি করে।

উত্তর

উদ্দীপকে চিত্র-P দ্বারা পত্ররন্ধ্রকে বুঝানো হয়েছে। 'XX^{\prime} পত্ররন্ধ্রের ছিদ্র বা শ্বাসরন্ধ্র। পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ায় K+এর ভূমিকা অপরিসীম। নিচে তা বিশ্লেষণ করা হলো- আধুনিক বা আয়ন প্রবাহ এ মতবাদের প্রবক্তা বিজ্ঞানী Levitt (1974)। তিনি পত্ররন্ধ্র বন্ধ ও খোলা রাখার ব্যাপারে পটাসিয়াম আয়নকে (K+) দায়ী করেছেন। দিনের বেলায় রক্ষীকোষ প্রচুর পরিমাণে পটাসিয়াম আয়ন (K+) ও ক্লোরাইড আয়ন (CI-) শোষণ করে। ফলে রক্ষীকোষে অভিস্রবণিক চাপ বেড়ে এবং তখন পার্শ্ববর্তী মেসোফিল টিস্যু থেকে রক্ষীকোষে পানির ব্যাপন ঘটে। এ সময় রক্ষীকোষে টারগার প্রেসার (TP) বেড়ে যাবার ফলে তা স্ফীত হয়ে ধনুকের মতো বেঁকে যায় ও ছিদ্র বা রন্ধ্র উন্মুক্ত হয়।রাতের বেলায় পটাসিয়াম আয়ন (K+) ও ক্লোরাইড আয়ন (C-) রক্ষীকোষ হতে বের হয়ে আসে।ফলে রক্ষীকোষের অভিস্রবণিক চাপ কমে যায়। এর ফলে পানি রক্ষীকোষ হতে বের হয়ে আসে এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় ।
HSCBiology 1st PaperChapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব Dhaka
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়াটির ক্ষেত্রে বাতাসে O2_2-এর পরিমাণ একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত বৃদ্ধি করা হলে প্রক্রিয়াটির হার কী ঘটবে?

Dinajpur · 2016

  • বৃদ্ধি পাবে
  • হ্রাস পাবে
  • অপরিবর্তিত থাকবে
  • বন্ধ হয়ে যাবে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: 'yy^{\prime} এর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য- i. উপজাত হিসেবে নির্গত হয় ii. ফটোলাইসিসের ফলে উৎপন্ন হয়। iii. আলোক নিরপেক্ষ অধ্যায়ে উৎপন্ন হয় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত NAD হলো— i. অজৈব যৌগ ii. প্রোসথেটিক গ্রুপ iii. কো-এনজাইম নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত এনজাইম কোনটি?

Barisal · 2016

  • আইসোমারেজ
  • অক্সিডেরিডাকটেজ
  • লাইয়েজ
  • লাইগেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিসাবে ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড ও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দুটি ভিন্ন গতিপথ অনুসরণ করে। তবে পরের গতিপথটির উৎপাদনশীলতা বেশি। দ্বিতীয় গতিপথ অনুসরণকারী উদ্ভিদের উৎপাদনশীলতা বেশি, কারণ— i. দুই ধরনের ক্লোরোপ্লাস্ট বিদ্যমান ii. অধিক তাপ সহনশীল iii. বেশি ঘনত্বের CO2_2 প্রয়োজন নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিসাবে ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড ও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দুটি ভিন্ন গতিপথ অনুসরণ করে। তবে পরের গতিপথটির উৎপাদনশীলতা বেশি। উদ্দীপকে উল্লিখিত প্রথম গতিপথে CO2_2 যুক্ত করে কোন এনজাইম?

Comilla · 2016

  • কাইনেজ
  • রুবিস্কো
  • ডিহাইড্রিজিনেজ
  • আইসোমারেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: দিনের বেলা P খোলা থাকার কারণ— i. বহিঃঅভিস্রবণ ii. অন্তঃঅভিস্রবণ iii. রক্ষীকোষের স্ফীতি নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: Q চিহ্নিত অংশে থাকে- i. বড় নিউক্লিয়াস ii. বহু ক্লোরোপ্লাস্ট iii. হালকা সাইটোপ্লাজম নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্ভিদ ঢেকে রাখল। কিছু সময় পর সে লক্ষ করল পলিথিন ব্যাগে ঘামের মত পানি জমা হয়েছে। উল্লিখিত পদ্ধতিটি নিয়ন্ত্রণ করে প্রধানত নিচের কোনটি?

Rajshahi · 2016

  • সঙ্গীকোষ
  • ভ্রুণীয় কোষ
  • রক্ষীকোষ
  • পরাগরেণু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্ভিদ ঢেকে রাখল। কিছু সময় পর সে লক্ষ করল পলিথিন ব্যাগে ঘামের মত পানি জমা হয়েছে। সিমির লক্ষ করা পদ্ধতি কোনটি?

Rajshahi · 2016

  • অভিস্রবণ
  • প্রস্বেদন
  • প্লাজমোলাইসিস
  • সালোকসংশ্লেষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: P চিহ্নিত অংশটির কাজ হলো- i. সালোকসংশ্লেষণের সময় CO2_2 গ্রহণ ও O2_2 ত্যাগ করা ii. শ্বসনের সময় O2_2 গ্রহণ ও CO2_2 ত্যাগ করা iii. পানি বাষ্পাকারে বের করে দেয়া নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: চিত্রে P চিহ্নিত অংশটির নাম কী?

Dhaka · 2016

  • পত্ররন্ধ্র
  • রক্ষীকোষ
  • সঙ্গীকোষ
  • সহকারী কোষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়াটির ক্ষেত্রে বাতানিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: 'y [গণিত] এর ক্ষেত্রে নিচের কোনটি প্রউদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত NAD হলো— iউদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত এনজাইম কোনউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিউদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: দিনের বেলা P খোলা থাকার কারণ— উদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: Q চিহ্নিত অংশে থাকে- i. বড় নিউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: P চিহ্নিত অংশটির কাজ হলো- i. সালোকসংশ্লেষণেচিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: চিত্রে P চিহ্নিত অংশটির নাম কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।