শেয়ারFacebookWhatsApp

TCA চক্র বলতে কী বোঝায়?

উত্তর: ক্রেবস চক্রকে TCA চক্র বলা হয়। কারণ-এই চক্রের প্রথম উৎপাদিত যৌগটি সাইট্রিক এসিড হওয়ায় একে সাইট্রিক এসিড চক্রও বলা হয়। সাইট্রিক এসিডে তিনটি কার্বক্সিল (-COOH) গ্রুপ থাকায় একে বর্তমানে ট্রাই কার্বোক্সিলিক এসিড চক্র বা TCA চক্র বলা হয়। (গ) উদ্দীপকে প্রদর্শিত চিত্রের 'M [গণিত] প্রক্রিয়াটি হলো উদ্ভিদের খনিজ লবণ শোষণ প্রক্রিয়া। খনিজ লবণ শোষণের বিভিন্ন পদ্ধতির মধ্যে আধুনিক মতবাদ হিসেবে প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট বিশেষভাবে উল্লেখযোগ্য। নিচে মতবাদটি ব্যাখ্যা করা হলো-

HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · সৃজনশীল

TCA চক্র বলতে কী বোঝায়?

উদ্দীপক

question image

Mymensingh · 2021

উত্তর

যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ (সাধারণত পাতা) হতে প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যায় তাই প্রস্বেদন।

উত্তর

ক্রেবস চক্রকে TCA চক্র বলা হয়। কারণ-এই চক্রের প্রথম উৎপাদিত যৌগটি সাইট্রিক এসিড হওয়ায় একে সাইট্রিক এসিড চক্রও বলা হয়। সাইট্রিক এসিডে তিনটি কার্বক্সিল (-COOH) গ্রুপ থাকায় একে বর্তমানে ট্রাই কার্বোক্সিলিক এসিড চক্র বা TCA চক্র বলা হয়। (গ) উদ্দীপকে প্রদর্শিত চিত্রের 'MM^{\prime} প্রক্রিয়াটি হলো উদ্ভিদের খনিজ লবণ শোষণ প্রক্রিয়া। খনিজ লবণ শোষণের বিভিন্ন পদ্ধতির মধ্যে আধুনিক মতবাদ হিসেবে প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট বিশেষভাবে উল্লেখযোগ্য। নিচে মতবাদটি ব্যাখ্যা করা হলো-

উত্তর

উদ্দীপকে প্রদর্শিত চিত্রের 'MM^{\prime} প্রক্রিয়াটি হলো উদ্ভিদের খনিজ লবণ শোষণ প্রক্রিয়া। খনিজ লবণ শোষণের বিভিন্ন পদ্ধতির মধ্যে আধুনিক মতবাদ হিসেবে প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট বিশেষভাবে উল্লেখযোগ্য। নিচে মতবাদটি ব্যাখ্যা করা হলো- প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট তত্ত্ব আধুনিক মতবাদ হিসেবে পরিচিত। এই আধুনিক মতবাদ অনুযায়ী আয়ন নির্দিষ্ট কিছু প্রোটিনই বাহক আয়ন হিসেবে কাজ করে। বাইরের দ্রবণ থেকে প্রতিটি আয়ন কোষঝিল্লীর অভ্যন্তরে নির্দিষ্ট প্রোটিন বাহক দিয়ে বাহিত হয়ে কোষের ভিতরে প্রবেশ করে। এতে যে চালিকাশক্তির প্রয়োজন হয় তা কোষঝিল্লি ATPase এনাজাইম কর্তৃক ATP ভেঙ্গে তৈরি হয়। এই ধারণা অনুযায়ী কোষঝিল্লির কোষমধ্য থেকে ATPase কর্তৃক ATP ভেঙ্গে এবং একই সঙ্গে একটি প্রোটন (H+) পার্শ্ববর্তী কোষে নিক্ষিপ্ত হয় যাকে প্রোটন পাম্প বলে। এর ফলে কোষের বাইরের সাথে ভেতরের একটি pH gradient (কোষের বাইরে pH কম এবং ভেতরে pH বেশি) এবং Potential gradient (কোষের বাইরে +ve charge বেশি এবং ভেতরে +ve charge কম) তৈরি হয়। এরূপ অবস্থাকে একত্রে প্রোটন মোটিভ ফোর্স বা তড়িৎ রাসায়নিক বিভব বলে। প্রোটন মোটিভ ফোর্স তৈরি হলেই বাহক প্রোটিনগুলো সক্রিয় হয় এবং ক্যাটায়নের একক পরিবহন ঘটায়। আবার প্রোটনও বাইরে থেকে ভেতরে ঢুকতে চায় আর সে সময় অ্যানায়নগুলো প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট প্রক্রিয়ায় নির্দিষ্ট বাহকের মাধ্যমে ভেতরে ঢুকে ।

উত্তর

উদ্দীপকে প্রদর্শিত চিত্র 'NN^{\prime} অঙ্গটি হলো পরন্ত। পত্ররন্ধ্রের মাধ্যমেই উদ্ভিদ তার শরীর থেকে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয়। পত্ররন্ধ্র দিনের বেলা খোলা থাকে, রাতে বন্ধ থাকে। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কারণ বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন। নিচে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কারণ হিসেবে আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদটি বিশ্লেষণ করা হলো- পত্ররন্ধ্র খোলা: আলোক বর্ণালীর নীল অংশ (Blue light) রক্ষীকোষের রিসেপ্টরগুলোকে উদ্দীপ্ত করে, যার ফলে সক্রিয়ভাবে পটাশিয়াম আয়ন (K+) রক্ষীকোষে প্রবেশ করে। K+ প্রবেশের কারণে কোষস্থ দ্রবণে দ্রব্যের (Solute) ঘনত্ব বৃদ্ধি পায় এবং পার্শ্ববর্তী কোষ হতে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি রক্ষীকোষে প্রবেশ করে। রক্ষীকোষে পানি প্রবেশের ফলে রক্ষীকোষ স্ফীত হয় এবং পত্ররন্ধ্র খুলে যায়। কোষে CO2 এর পরিমাণ কমে গেলে রক্ষীকোষে K+ প্রবেশ বৃদ্ধি পায়, ফলে পার্শ্ববর্তী কোষ থেকে পানি রক্ষীকোষে প্রবেশ করে এবং রক্ষীকোষ স্ফীত হয়ে পত্ররন্দ্র খুলে যায়। রক্ষীকোষ থেকে সক্রিয়ভাবে H+ বের হয়ে গেলেও পত্ররন্ধ্র খুলে যায়। পত্ররন্ধ্র বন্ধ হওয়া: রক্ষীকোষ থেকে K+ বের হয়ে যায়, সাথে সাথে পানিও বের হয়ে যায়। ফলে রক্ষীকোষ স্ফীতি হারিয়ে শিথিল হয়ে পড়ে এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। মেসেফিল কোষে পানির অভাব দেখা দিলে সেখানে অ্যাবসিসিক এসিড তৈরি হয় । যার ফলে রক্ষীকোষ থেকে K+ বের হয়ে যায়। K+ বের হয়ে গেলে পানিও বের হয়ে যায়, ফলে রক্ষীকোষ স্ফীতি হারায় এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। উচ্চ তাপমাত্রায় ফটোসিনথেসিস কমে যায় এবং কোষীয় শ্বসন বেড়ে যায়। এর ফলে কোষে CO2 এর পরিমাণ বৃদ্ধি পায়। পরিণামে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। কাজেই মনে করা হয় পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার জন্য একাধিক নিয়ামক কাজ করে।
HSCBiology 1st PaperChapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব Mymensingh
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়াটির ক্ষেত্রে বাতাসে O2_2-এর পরিমাণ একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত বৃদ্ধি করা হলে প্রক্রিয়াটির হার কী ঘটবে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: 'yy^{\prime} এর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য- i. উপজাত হিসেবে নির্গত হয় ii. ফটোলাইসিসের ফলে উৎপন্ন হয়। iii. আলোক নিরপেক্ষ অধ্যায়ে উৎপন্ন হয় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত NAD হলো— i. অজৈব যৌগ ii. প্রোসথেটিক গ্রুপ iii. কো-এনজাইম নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত এনজাইম কোনটি?

Barisal · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিসাবে ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড ও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দুটি ভিন্ন গতিপথ অনুসরণ করে। তবে পরের গতিপথটির উৎপাদনশীলতা বেশি। দ্বিতীয় গতিপথ অনুসরণকারী উদ্ভিদের উৎপাদনশীলতা বেশি, কারণ— i. দুই ধরনের ক্লোরোপ্লাস্ট বিদ্যমান ii. অধিক তাপ সহনশীল iii. বেশি ঘনত্বের CO2_2 প্রয়োজন নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিসাবে ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড ও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দুটি ভিন্ন গতিপথ অনুসরণ করে। তবে পরের গতিপথটির উৎপাদনশীলতা বেশি। উদ্দীপকে উল্লিখিত প্রথম গতিপথে CO2_2 যুক্ত করে কোন এনজাইম?

Comilla · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: দিনের বেলা P খোলা থাকার কারণ— i. বহিঃঅভিস্রবণ ii. অন্তঃঅভিস্রবণ iii. রক্ষীকোষের স্ফীতি নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: Q চিহ্নিত অংশে থাকে- i. বড় নিউক্লিয়াস ii. বহু ক্লোরোপ্লাস্ট iii. হালকা সাইটোপ্লাজম নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্ভিদ ঢেকে রাখল। কিছু সময় পর সে লক্ষ করল পলিথিন ব্যাগে ঘামের মত পানি জমা হয়েছে। উল্লিখিত পদ্ধতিটি নিয়ন্ত্রণ করে প্রধানত নিচের কোনটি?

Rajshahi · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্ভিদ ঢেকে রাখল। কিছু সময় পর সে লক্ষ করল পলিথিন ব্যাগে ঘামের মত পানি জমা হয়েছে। সিমির লক্ষ করা পদ্ধতি কোনটি?

Rajshahi · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: P চিহ্নিত অংশটির কাজ হলো- i. সালোকসংশ্লেষণের সময় CO2_2 গ্রহণ ও O2_2 ত্যাগ করা ii. শ্বসনের সময় O2_2 গ্রহণ ও CO2_2 ত্যাগ করা iii. পানি বাষ্পাকারে বের করে দেয়া নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: চিত্রে P চিহ্নিত অংশটির নাম কী?

Dhaka · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়াটির ক্ষেত্রে বাতানিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও: 'y [গণিত] এর ক্ষেত্রে নিচের কোনটি প্রউদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত NAD হলো— iউদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত এনজাইম কোনউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ হিউদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: দিনের বেলা P খোলা থাকার কারণ— উদ্দীপকের চিত্র অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও: Q চিহ্নিত অংশে থাকে- i. বড় নিউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রের উদ্চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: P চিহ্নিত অংশটির কাজ হলো- i. সালোকসংশ্লেষণেচিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: চিত্রে P চিহ্নিত অংশটির নাম কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।