উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তির মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষ হরমোন সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তিটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি। আর এ পদ্ধতিকে ব্যবহার করে ডায়াবেটিস রোগের ঔষধ ইনসুলিন হরমোন তৈরি করা যায়। নিচে ইনসুলিন তৈরির প্রক্রিয়াটি বর্ণনা করা হলো- ১) প্রথমে মানুষের অগ্ন্যাশয় থেকে আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স কোষ সংগ্রহ করা হয়। ২) এরপরে মানুষের অস্ত্র থেকে E. coli ব্যাকটেরিয়াম সংগ্রহ করা হয়। ৩) রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে ইনসুলিন জিন এর মাপে প্লাসমিডের নির্দিষ্ট অংশ কর্তন করা হয়। ৪) লাইগেজ এনজাইমের সাহায্যে ব্যাকটেরিয়ামের প্লাসমিড DNA ও মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিনের DNA জোড়া লাগানো হয়। ৫) ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় E. coli ব্যাকটেরিয়ামের ভেতর রিকম্বিনেন্ট DNA প্রবেশ করানো হয়। ৬) ফার্মেন্টেশন ট্যাংক থেকে রিকম্বিনেন্ট DNA ধারী ব্যাকটেরিয়াম বংশবৃদ্ধি করে ও তার দেহে ইনসুলিন উৎপাদনের জন্য দায়ী জিন থাকায় ইনসুলিন উৎপাদন করে ।এরপরে মানব ইনসুলিন রোগীর দেহে প্রবেশ করানো হয়। এভাবেই ডায়াবেটিস রোগের ওষুধ ইনসুলিন তৈরি করা হয়।
HSC Biology 1st Paper Chapter 11: জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 11: জীবপ্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তির মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষ হরম…
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর