উদ্দীপকে নির্দেশিত কৌশল দ্বারা কীভাবে রাসায়নিক বার্তাবাহক উৎপাদন হয় তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত কৌশলটি হলো জীব প্রযুক্তি বা রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি এবং রাসায়নিক বার্তাবাহক বলতে ইন্টারফেরন নামক নির্দিষ্ট প্রজাতির হরমোনকে বুঝানো হয়েছে। রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে রাসায়নিক বার্তাবাহক বা ইন্টারফেরন কীভাবে উৎপন্ন হয় তা ব্যাখ্যা করা হলো- ১. মানুষের ফাইব্রোব্লাস্ট কোষ থেকে DNA আহরণ করা হয় এবং তা থেকে ইন্টারফেরন কোড বহনকারী জিন পৃথক করা হয়। ২. একটি উপযুক্ত প্লাসমিডকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হয়। ৩. এবার ইন্টারফেরন জিন অংশকে DNA লাইগেজ এনজাইম দিয়ে প্লাসমিডের কাটা (ফাঁকা) অংশে সংযুক্ত করা হয়। অর্থাৎ একটি রিকম্বিনেন্ট DNA অণু তৈরি করা হয়। ৪. ইন্টারফেরন জিনসহ রিকম্বিনেন্ট DNA-কে E.coli ব্যাকটেরিয়াতে প্রবেশ করানো হয়। ৫. এবার আবাদ মাধ্যমে রিকম্বিনেন্ট DNA বিশিষ্ট E.coli-এর ব্যাপক বংশবৃদ্ধি করা হয়। E.coli কর্তৃক উৎপাদিত ইন্টারফেরন আবাদ মাধ্যমে নিঃসৃত হয়। ৬. বিশুদ্ধকৃত ইন্টারফেরন বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ ও বাজারজাত করা হয়।
HSC Biology 1st Paper Chapter 11: জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 11: জীবপ্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত কৌশল দ্বারা কীভাবে রাসায়নিক বার্তাবাহক উৎপাদন হয়…
উদ্দীপক
রংপুর ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর