ডায়াবেটিস ও ব্রেইন স্ট্রোক প্রতিরোধে উক্ত প্রযুক্তিটি কীভাবে প্রয়োগ করা যেতে পারে তা ব্যাখ্যা কর।
উত্তর: ডায়াবেটিস ও ব্রেইন স্ট্রোক প্রতিরোধে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে বিস্তারিত তুলে ধরা হলো- ১. ডায়াবেটিস প্রতিরোধে: ডায়াবেটিস রোগটি সৃষ্টির কারণ হলো: (i) অগ্ন্যাশয় হতে ইনসুলিন নিঃসৃত না হওয়া অথবা, (ii) কম নিঃসৃত হওয়া অথবা (iii) নিঃসৃত ইনসুলিন অকার্যকর হলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়া। তাই ডায়াবেটিস রোগীকে নিয়মিত ইনসুলিন ইনজেকশন নিতে হয়। বর্তমান বাজারে ইনসুলিনের ব্যাপক চাহিদা মেটাতে জিন প্রকৌশল তথা রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিমভাবে ইনসুলিন তৈরি করা হচ্ছে। প্রথমে এ প্রযুক্তিতে তৈরি বাজারজাতকৃত ইনসুলিনের' নাম ছিল 'হিউমুলিন'। মানবদেহে ইনসুলিন জিনের অবস্থান (১১নং ক্রোমোসোমের খাটো বাহুর শীর্ষে) নির্ণয় করে তা [গণিত] তে স্থানান্তর করে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে ব্যাপক হারে ইনসুলিন তৈরি করা হচ্ছে। এভাবে একটি ব্যাকটেরিয়াম কোষে প্রায় দশ লক্ষ অণু ইনসুলিন তৈরি হয়ে থাকে। ২. ব্রেইন স্ট্রোক প্রতিরোধে স্ট্রোকের কারণ মূলত রক্ত নালিতে রক্ত জমাট বেঁধে যাওয়া। তাই সাথে সাথে এই জমাট বাধা রক্ত গলিয়ে দিতে পারলে রোগী সুস্থ হয়ে ওঠে। মানুষের রক্তে এমনিতেই প্লাজমিন এনজাইম থাকে, যা রক্তকে গলিয়ে দেয়। এটি Plasminogen অবস্থায় বিরাজ করে। একটি নিষ্ক্রিয় দশা। একে কর্মক্ষম করতে টিস্যু প্লাজমিনোজেন একটিভেটর বা TPΑ ইনজেকশন করা প্রয়োজন হয়। রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে TPA নিঃসরণকারী জিন থেকে TPA তৈরি করে রক্তনালীতে প্রবেশ করলে রক্তের ব্লক বিগলিত হয় এবং রোগী সুস্থ হয়ে উঠে।
HSC Biology 1st Paper Chapter 11: জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 11: জীবপ্রযুক্তি · সৃজনশীল
ডায়াবেটিস ও ব্রেইন স্ট্রোক প্রতিরোধে উক্ত প্রযুক্তিটি কীভাবে প্রয়োগ…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর