উদ্দীপকের ২য় প্রযুক্তিতে রেস্ট্রিকশন এনজাইমের ভূমিকা বিশ্লেষণ কর। 8
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় প্রযুক্তিটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি। রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিতে রেস্ট্রিকশন এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো- ১. DNA কাটা: রেস্ট্রিকশন এনজাইম একটি নির্দিষ্ট সিকোয়েন্সের উপর কাটতে সক্ষম হয়, যা গবেষককে নির্দিষ্ট জিন বা জিনোম অংশ আলাদা করতে সাহায্য করে। ২. DNA সেগমেন্ট যুক্ত করা: এই কাটানো অংশগুলো রিকম্বিনেন্ট DNA তৈরি করতে ব্যবহৃত হয়। গবেষকরা একটি ভিন্ন সূত্র (যেমন-প্লাজমিড) থেকে DNA সেগামেন্টের সাথে এগুলো যুক্ত করে নতুন জিন তৈরি করতে পারেন। ৩. প্রকৃত রিকম্বিনেন্ট DNA তৈরি: একাধিক রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে নির্দিষ্ট DNA টুকরো বিভিন্ন উৎসের মধ্যে একত্রিত করা হয়, যার মাধ্যমে নতুন জিনোমিক DNA তৈরি হয়। এই প্রক্রিয়া গবেষণায়, ক্লোনিং এবং জিন থেরাপিতে ব্যবহার করা হয়।
HSC Biology 1st Paper Chapter 11: জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 11: জীবপ্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকের ২য় প্রযুক্তিতে রেস্ট্রিকশন এনজাইমের ভূমিকা বিশ্লেষণ কর। 8
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর