শেয়ারFacebookWhatsApp

“এই পরীক্ষাগারের প্রযুক্তিগত অর্জন মানুষের বেঁচে থাকার বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” নিজের ভাষায় মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তিটি হলো রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি। রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির অর্জন মানুষের বেঁচে থাকার বিভিন্ন খাত যেমন- কৃষি, চিকিৎসা, পশুপালনের মতো বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে লাইনটি মূল্যায়ন করা হলো- ১. চিকিৎসাক্ষেত্রে: চিকিৎসাক্ষেত্রে এ পদ্ধতির একটি উল্লেখযোগ্য অবদান হলো ক্লোনকৃত জিন থেকে গুরুত্বপূর্ণ কয়েক প্রকার প্রোটিন তৈরি। এসব প্রোটিন জটিল রোগ নিরাময়ে মানুষের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। এ পদ্ধতিতে তৈরি ইন্টারফেরন মানুষের দেহকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করছে। হিমোফিলিয়া রোগ নিয়ন্ত্রণে ও নানা রকম রোগের কবল থেকে রক্ষা পেতে নানা ধরনের Vaccine (ভ্যাক্সিন) উৎপাদনে এ পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। তাছাড়াও এ পদ্ধতি ব্যবহার করে বংশগত, রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থায়, জিন থেরাপী এবং গ্রোথ হরমোন তৈরি সম্ভব হচ্ছে। গ্রোথ হরমোনের দরুন মানুষ বামনত্ব থেকে মুক্তি লাভ করছে। ২. কৃষিশিল্পে: রিকম্বিনেন্ট DNA পদ্ধতি প্রয়োগ করে অধিক খাদ্য উৎপাদন সম্ভব হচ্ছে। পাশাপাশি পচনরোধী ফসল উদ্ভাবন করায় কৃষক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে না। এছাড়া এ পদ্ধতি প্রয়োগ করে N₂ সংবন্ধনকারী ফল ও রোগ প্রতিরোধী জাত, লবণাক্ততা সহনশীল উদ্ভিদ এবং কীট প্রতিরোধক জাত সৃষ্টি সম্ভব হয়েছে। বিশেষ করে এ পদ্ধতি প্রয়োগ করে সুপার রাইস, ভিটামিন সমৃদ্ধ ভুট্টা, প্রোটিন সমৃদ্ধ সয়াবিন নানা ধরনের রোগ প্রতিরোধী ট্রান্সজেনিক সবজি উদ্ভাবন সম্ভব হয়েছে। ৩. মলিকুলার ফার্মিং: ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবনের মাধ্যমে তাদের বায়ো-রিঅ্যাক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ ধরনের প্রাণী থেকে প্রাপ্ত দুধ, রক্ত ও মলমূত্র থেকে প্রয়োজনীয় ওষুধ আরোহণ করা হয়ে থাকে। ৪. বায়োফার্মিং: ফার্মাসিউটিক্যাল দ্রব্য বড়োমাত্রায় উৎপাদন করাকে বায়োফার্মিং বলে। অতি অল্প খরচে ছাগলের মাধ্যমে জীবন রক্ষাকারী Antithrombin উৎপাদন করা হচ্ছে। এছাড়া GMO ছাগলের দুধ থেকে শক্তিশালী Spider silk উৎপাদন করা হচ্ছে।

HSC Biology 1st Paper Chapter 11: জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 11: জীবপ্রযুক্তি · সৃজনশীল

“এই পরীক্ষাগারের প্রযুক্তিগত অর্জন মানুষের বেঁচে থাকার বিভিন্ন খাতে…

উদ্দীপক

মি. জাভেদ একজন বিজ্ঞানী। তার গবেষণাগারে জীবপ্রযুক্তির মাধ্যমে মানবদেহে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণকারী 'XX^{\prime} নামের একটি হরমোন তৈরি হয়। এই গবেষণাগারের প্রযুক্তিগত অর্জন কৃষির মতো বিভিন্ন ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন- চিকিৎসা, পশুপালন ইত্যাদি।

রাজশাহী ক্যাডেট কলেজ · 2025

উত্তর

ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে মূল ক্রোমোসোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক DNA অণু থাকে তাই প্লাজমিড।

উত্তর

জিন ক্লোনিং হলো কোনো জীবের DNA পৃথক করে তা থেকে কোনো বিশেষ বৈশিষ্ট্যের কাঙ্ক্ষিত জিন চিহ্নিত করে ঐ জিনকে হুবহু কপি করা অর্থাৎ কোনো জিনের অভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন একাধিক প্রতিরূপ তৈরির পদ্ধতি হলো জিন ক্লোনিং। এটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ ধাপ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত 'XX^{\prime} হরমোনটি হলো ইনসুলিন। রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন নামক হরমোন তৈরি করা হয়। নিচে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন হরমোন উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করা হলো- question image

উত্তর

উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তিটি হলো রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি। রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির অর্জন মানুষের বেঁচে থাকার বিভিন্ন খাত যেমন- কৃষি, চিকিৎসা, পশুপালনের মতো বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে লাইনটি মূল্যায়ন করা হলো- ১. চিকিৎসাক্ষেত্রে: চিকিৎসাক্ষেত্রে এ পদ্ধতির একটি উল্লেখযোগ্য অবদান হলো ক্লোনকৃত জিন থেকে গুরুত্বপূর্ণ কয়েক প্রকার প্রোটিন তৈরি। এসব প্রোটিন জটিল রোগ নিরাময়ে মানুষের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। এ পদ্ধতিতে তৈরি ইন্টারফেরন মানুষের দেহকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করছে। হিমোফিলিয়া রোগ নিয়ন্ত্রণে ও নানা রকম রোগের কবল থেকে রক্ষা পেতে নানা ধরনের Vaccine (ভ্যাক্সিন) উৎপাদনে এ পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। তাছাড়াও এ পদ্ধতি ব্যবহার করে বংশগত, রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থায়, জিন থেরাপী এবং গ্রোথ হরমোন তৈরি সম্ভব হচ্ছে। গ্রোথ হরমোনের দরুন মানুষ বামনত্ব থেকে মুক্তি লাভ করছে। ২. কৃষিশিল্পে: রিকম্বিনেন্ট DNA পদ্ধতি প্রয়োগ করে অধিক খাদ্য উৎপাদন সম্ভব হচ্ছে। পাশাপাশি পচনরোধী ফসল উদ্ভাবন করায় কৃষক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে না। এছাড়া এ পদ্ধতি প্রয়োগ করে N₂ সংবন্ধনকারী ফল ও রোগ প্রতিরোধী জাত, লবণাক্ততা সহনশীল উদ্ভিদ এবং কীট প্রতিরোধক জাত সৃষ্টি সম্ভব হয়েছে। বিশেষ করে এ পদ্ধতি প্রয়োগ করে সুপার রাইস, ভিটামিন সমৃদ্ধ ভুট্টা, প্রোটিন সমৃদ্ধ সয়াবিন নানা ধরনের রোগ প্রতিরোধী ট্রান্সজেনিক সবজি উদ্ভাবন সম্ভব হয়েছে। ৩. মলিকুলার ফার্মিং: ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবনের মাধ্যমে তাদের বায়ো-রিঅ্যাক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ ধরনের প্রাণী থেকে প্রাপ্ত দুধ, রক্ত ও মলমূত্র থেকে প্রয়োজনীয় ওষুধ আরোহণ করা হয়ে থাকে। ৪. বায়োফার্মিং: ফার্মাসিউটিক্যাল দ্রব্য বড়োমাত্রায় উৎপাদন করাকে বায়োফার্মিং বলে। অতি অল্প খরচে ছাগলের মাধ্যমে জীবন রক্ষাকারী Antithrombin উৎপাদন করা হচ্ছে। এছাড়া GMO ছাগলের দুধ থেকে শক্তিশালী Spider silk উৎপাদন করা হচ্ছে।
HSCBiology 1st PaperChapter 11: জীবপ্রযুক্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: কিছু ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস বহির্ভূত DNA এর সাহায্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের অণুজীব সৃষ্টি করা যায়। উদ্দীপকে উল্লিখিত DNA-র ক্ষেত্রে প্রযোজ্য— i. স্বপ্রজননক্ষম ii. দ্বি-বিভাজনে সাহায্য করে iii. অ্যান্টিবায়োটিক প্রতিরোধী নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: কিছু ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস বহির্ভূত DNA এর সাহায্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের অণুজীব সৃষ্টি করা যায়। উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তির প্রয়োজনীয় উপাদান- i. লাইগেজ এনজাইম ii. রেস্ট্রিকশন এনজাইম iii. সিজিয়াম ক্লোরাইড নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্র 'BB^{\prime} এর প্রয়োগ- i. মানব ইনসুলিন উৎপাদন ii. টিকা উৎপাদন iii. ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্রের 'AA^{\prime} অংশের নাম কী?

Chittagong · 2016

  • রিকম্বিনেন্ট DNA
  • ভেক্টর DNA
  • রেপ্লিকেটেড DNA
  • কাঙ্ক্ষিত DNA

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের প্রবাহচিত্র দেখে প্রশ্নের উত্তর দাও: এক্সপ্লান্ট নির্বাচন → মিডিয়ামে টিস্যু স্থাপন → A → ছোট চারার সৃষ্টি। উদ্দীপকের প্রবাহ চিত্রটি নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য?

Jessore · 2016

  • রিকম্বিনেন্ট DNA
  • টিস্যু কালচার
  • হাইব্রিডাইজেশন
  • জিন ক্লোনিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের প্রবাহচিত্র দেখে প্রশ্নের উত্তর দাও : এক্সপ্লান্ট নির্বাচন → মিডিয়ামে টিস্যু স্থাপন → A → ছোট চারার সৃষ্টি। নিচের কোনটি A চিহ্নিত ধাপ?

Jessore · 2016

  • মূল সৃষ্টি
  • জীবাণু মুক্তকরণ
  • ক্যালাস সৃষ্টি
  • টবে চারা লাগানো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.Recombinant DNA প্রযুক্তিতে অণুজীবের ব্যবহার— i. বাহক হিসেবে ii. পোষক হিসেবে iii. রেস্ট্রিকশন এনজাইমের উৎস হিসেবে নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সুপার রাইসে নিচের কোন আকাঙ্ক্ষিত উপাদান দু'টি সংযুক্ত করা হয়েছে? i. ক্যারোটিন ii. আয়রন iii. ভিটামিন বি নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্লাজমিডের ক্ষেত্রে প্রযোজ্য- i. ক্রোমোসোম বহির্ভূত DNA ii. স্বপ্রজননক্ষম iii. বৃত্তাকার নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কোনটি জিনোম সিকুয়েন্সিং এর প্রয়োগক্ষেত্র? i. কীটপতঙ্গরোধী উদ্ভিদ সৃষ্টি ii. ইন্টারফেরন উৎপাদন iii. ইনসুলিন উৎপাদন নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বায়োলজিক্যাল নাইফ কোনটি?

Sylhet · 2016

  • পলিমারেজ
  • লাইগেজ
  • রেস্ট্রিকশন এনজাইম
  • অ্যামাইলেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদন করা যায়— i. দেহজ ভ্ৰূণ ii. হ্যাপ্লয়েড উদ্ভিদ iii. নতুন প্রকরণ নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: কিছু ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস বহির্ভূত DNA এরউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: কিছু ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস বহির্ভূত DNA এরনিচের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্র 'B [গণিত] এর প্রয়োগ- i. মানব ইনসুনিচের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্রের 'A [গণিত] অংশের নাম কী?নিচের প্রবাহচিত্র দেখে প্রশ্নের উত্তর দাও: এক্সপ্লান্ট নির্বাচন → মিডিয়ামে টিস্নিচের প্রবাহচিত্র দেখে প্রশ্নের উত্তর দাও : এক্সপ্লান্ট নির্বাচন → মিডিয়ামে টিসRecombinant DNA প্রযুক্তিতে অণুজীবের ব্যবহার— i. বাহক হিসেবে ii. পোষক হিসেবে iiiসুপার রাইসে নিচের কোন আকাঙ্ক্ষিত উপাদান দু'টি সংযুক্ত করা হয়েছে? i. ক্যারোটিন iপ্লাজমিডের ক্ষেত্রে প্রযোজ্য- i. ক্রোমোসোম বহির্ভূত DNA ii. স্বপ্রজননক্ষম iii. বকোনটি জিনোম সিকুয়েন্সিং এর প্রয়োগক্ষেত্র? i. কীটপতঙ্গরোধী উদ্ভিদ সৃষ্টি ii. ইনবায়োলজিক্যাল নাইফ কোনটি?টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদন করা যায়— i. দেহজ ভ্ৰূণ ii. হ্যাপ্লয়েড উদ্ভিদ ii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।